আশাশুনিতে জঙ্গীবাদ,সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

গোপাল কুমার, আশাশুনি ব্যুরো: আশাশুনিতে জঙ্গীবাদ,সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে এতিমদের জন্য কারিগরি প্রশিক্ষন কেন্দ্র মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সুলতান মাহমুদের পরিচালনায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম বলেছেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ ও নাশকতাকারীরা আমাদের কারোর ভাই চাচা বা বন্ধু হতে পারে না।

আমাদের সমাজে জঙ্গীবাদ নামক রোগ ঢুকে গেছে, এটা সারতে বা সরাতে গেলে, প্রতিশেধক ঔষধ ব্যবহার করতে হবে। প্রত্যেক মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ সহ সকল প্রতিষ্ঠানে স্ব স্ব পেশায় থেকে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নাশকতা ও জঙ্গীবাদ বিরোধী আলোচনা করার জন্য আহবান জানান। তিনি বলেন যে, অনেক মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা দেশের প্রধান মন্ত্রীর নাম বলতে পারে না, এটা অত্যন্ত দুঃখের ব্যপার। এসব মাদ্রাসার শিক্ষকদের পদত্যাগ করা উচিত। শিক্ষকরা সরকারের নিকট থেকে যে সকল বেতন-ভাতা গ্রহণ করেন সেটা আমি মনে করি হারাম হয়ে যাচ্ছে। দেশে দিন দিন মাদ্রাসা ও মসজিদের সংখ্যা বাড়ছে, তাহলে নাশকতা ও জঙ্গীবাদী বাড়বে কেন? নিশ্চই ওই সব প্রতিষ্ঠানে আলোচনা করা হয় না।

জঙ্গীবা আইএস এর প্রতিষ্ঠাতা একজন ইহুদি, কিন্তু ইসলামের নাম ভাঙ্গিয়ে মুসলমানের লেবাচ লাগিয়ে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের বিপদ গামী করে সন্ত্রাস ও জঙ্গীবাদের উদ্বুর্দ্ধ করছে।  আমাদের যে কোন মুল্যে এদেরকে উৎখাত করতে হবে। তিনি আরও বলেন শিক্ষক সমিতি নামে  বিভিন্ন স্কুলে অবৈধ  নোট, গাইড  ও পরীক্ষার প্রশ্ন সরবরাহ করে গুটি কয়েক সমিতির নেতৃবৃন্দ আর্থিক সুবিধা ভোগ করছে। এ গুলো বর্জন করার জন্য তিনি উপস্থিত সকলকে অনুরোধ জানান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সভার শুরুতেই কোরান তেলওয়াত করেন সদ্য আ’লীগে যোগদানকারী বড়দল আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আহছান উল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ গোলাম রহমান, ইউপি চেয়ারম্যান ম. মোনায়েম হোসেন, অধ্যক্ষ মাওঃ নুরুল ইসলাম, সুপার আবুল হাসান, ইমাম বাকী বিল্লাহ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।