জানেন কি আলুর খোসাতে কি কি ভিটামিন রয়েছে?

জানেন কি আলুর খোসাতে কি কি ভিটামিন রয়েছে?

বাঙালির রান্নায় আলু ব্যবহার হবেনা তা কি হয় । কিন্তু আলুর খোসাগুলোকে আমরা বেশিরভাগ মানুষ ফেলে দেই। জানেন কি আলুর খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি? এ ছাড়াও এতে রয়েছে ভিটামিন বি৩, ডায়েটরি ফাইবারসহ অ্যান্টিঅক্সিডেন্ট, ফেনোলিক কম্পাউন্ড ও মিনারেল। আলুর খোসা শুধু খাওয়ার জন্যই উপকারী না ত্বকের যত্নেও এর রয়েছে অনেক কার্যকারিতা।

চলুন দেখে নেওয়া যাক আলুর খোসার একাধিক উপকারিতা ও ব্যবহার-

আমাদের খাবারে অবশ্যই কিছু পরিমাণে ফাইবার থাকতে হবে। একদিকে যেখানে আলুতে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায়, সেখানে এর খোসাতেও রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। এটি পরিপাকতন্ত্রকে চাঙ্গা করতেও কাজ করে।

ডায়েটরি ফাইবার প্রচুর পরিমাণে থাকার ফলে কোলেস্টেরল কমাতে কার্যকর আলুর খোসা৷ আলুর খোসায় পটাশিয়ামের উপস্থিতিতে হৃদরোগও নিয়ন্ত্রিত হয়৷

চোখের নীচের কালো দাগ হলে বা সূর্যের আলোতে ত্বক পুড়ে গেলে আলুর খোসা পিষে এর রস বের করে মুখে লাগাতে থাকুন। কালো ভাব চলে যাবে।

অন্যান্য সবজির সঙ্গে আলুর খোসা খাওয়া রক্তস্বল্পতা বা আয়রনের ঘাটতিতে খুবই উপকারী। আলুর খোসায় ভালো পরিমাণে আয়রন থাকে, যা রক্তস্বল্পতার ঝুঁকি কমায়।

আলুর খোসায় প্রচুর পরিমাণে ভিটামিন বি৩ পাওয়া যায়। ভিটামিন বি৩ শক্তি যোগাতে সাহায্য করে। আলুর খোসা প্রাকৃতিক উপায়ে পাকা চুল কালো করে।

আপনিও যদি চুল সাদা হয়ে যাওয়ার সমস্যায় ভোগেন তাহলে ১ বাটি আলুর খোসা আধা লিটার পানিতে ফুটিয়ে নিন। এবার তা ফুটে ২-৩ চামচের মতো হয়ে গেলে চুলা বন্ধ করুন। এবার সেই পানিতে চুল ভেজান। বেশ কয়েকবার করলে পার্থক্য নিজেই বুঝতে পারবেন। এ ছাড়া এতে উপস্থিত নিয়াসিন কার্বোহাইড্রেটকে শক্তিতে রূপান্তরিত করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।