× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

আ’লীগ-বিএনপির পাল্টাপাল্টি বক্তব্য: সত্যি বলছে কে?

admin
হালনাগাদ: সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে যান চলাচলের বাধা দেয়ার অভিযোগ উঠেছে। এতে দুই দল (আ’লীগ-বিএনপি) একে অপরকে দোষারোপ করছে। পরিকল্পিতভাবে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করা হয়েছে বলে দাবী করছে বিএনপি। অপরদিকে আ’লীগ বলছে, বিএনপি তো নিজেরাই নিজেদের বাধা দেয়।

জনসভায় নেতাকর্মীদের আসতে বাঁধা দেয়ার প্রসঙ্গ টেনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকার নেতাকর্মীদের সমাবেশ আসতে বাঁধা দিয়ে ছোট মনের পরিচয় দিয়েছে।

খালেদা বলেন, ‘আমিও যাতে আপনাদের সামনে পৌঁছাতে না পারি, আমার বাড়ির সামনে থেকে গুলশান পর্যন্ত বাস দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়েছে। বাসের ড্রাইভার নেই। এরা যে এতো ছোট মনের, সেটা আজকে প্রমাণ করে দিল। এতো ছোট মন নিয়ে রাজনীতি করা যায় না। এরা মানুষকে ভয় পায়। এ জন্য ৭ নভেম্বর আমাদের জনসভা করতে দেয়নি। আজকে অনুমতি দিয়েছে। কিন্তু জনগণ যেন আসতে না পারে সেই ব্যবস্থা করেছে। গণপরিবহন বন্ধ করে দিয়েছে। এমনকি আমিও যেন সমাবেশে আসতে না পারি সেই ব্যবস্থাও করেছে। গুলশানে দেখলাম খালি বাস দিয়ে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।’

অপরদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি তো নিজেরাই নিজেদের বাধা দেয়। কথায় কথায় নালিশ করা বিএনপির পুরনো অভ্যাস হয়ে গেছে। পরিকল্পিতভাবে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে বিএনপির এই অভিযোগ প্রসঙ্গে কাদের বলেন, এটা খতিয়ে দেখতে হবে, খোঁজ নিতে হবে বাধাটা কে দিচ্ছে?

কাদের বলেন, ‘অতীতে আমরা যখন এসব অভিযোগের খোঁজ-খবর নিয়ে দেখি, তখন অনেক সময় দেখা যায়, এসব অভিযোগের বাস্তব কোনো ভিত্তি নেই। বেগম জিয়ার সংবর্ধনার দিনও একই অবস্থা হয়েছিলো। আমরা শেখ হাসিনাকে যে সংবর্ধনা দিয়েছিলাম সেখানে আমাদের মহিলা উপস্থিতিও তাদের সম্মিলিত উপস্থিতির চেয়েও বেশি ছিল। তারপরও আমরা ছিলাম সুশৃঙ্খল পরিবেশে, নেতাকর্মীরা ছিল ফুটপাতে। যারা আজকে রাস্তা অচল করে সভাসমাবেশ করে, তারা ক্ষমতায় আসলে তারা দেশ অচল করবে।’

এদিকে রাজধানীতে দিনভর মানুষের ভোগান্তি লক্ষ্য করা গেছে। যাওয়ার জন্য যানবাহন না পেয়ে অনেককেই পায়ে হেঁটে গন্তব্যস্থলে যেতে দেখা গেছে। এই অবস্থায় দুই প্রধান দলের এ ধরনের পরস্পর বিরোধী বক্তব্যে জনগণ কার কথা বিশ্বাস করবে এটাই এখন ভাবার বিষয়।


এ ক্যটাগরির আরো খবর..