বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সব নক্ষত্রই হাইড্রোজেনের এক বিশাল গোলক। মূলত হাইড্রোজেনেই নক্ষত্রদের প্রধান জ্বালানি। আমাদের সূর্যের ভেতর যে পরিমাণ হাইড্রেজেন আছে তা ফুরাতে এখনও ৬৫০কোটি বছর সময় লেগে যাবে।
সূর্যের জন্মের সময় এর ভেতর যে পরিমাণ হাইড্রোজেন ছিল, তা ফুরাতে মোট ১ হাজার কোটি বছর লাগার কথা।
বিজ্ঞানীরা সূর্যের বয়স হিসেব করে দেখেছেন। এখনও সূর্যের বয়স ৪৫০ কোটি বছর। তার মানে আরও ৬৫০ কোটি বছর পরে সূর্যের মৃত্যু হবে।