চিলমারীতে নিহত নৈশ্য প্রহরীর পরিবারকে আর্থিক সহযোগিতা ও জমির দলিল হস্তান্তর

এস, এম নাজমুল আলম, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে চাঞ্চল্যকর নৈশ্য প্রহরি নিহতের ঘটনার তার পরিবারকে আর্থিক সহযোগিতা ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্ নিহত নৈশ্য প্রহরী এরশাদুল হকের স্ত্রী জাহেনারাকে নগদ ৩০ হাজার টাকা ও ৫ শতক জমির দলিল হস্তান্তর করেন। এসময় সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার ও আনন্দ টিভি কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম সুজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারী উপজেলার জোড়গাছ বাজারে নৈশ্যপ্রহরীকে শ্বাসরোধ করে হত্যা করে ৩টি দোকান চুরি করে দৃর্বৃত্তরা। ঘটনার পরদিন উপজেলা নির্বাহী অফিসার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শণ করে নিহতের পরিবারকে জমি ও পাকা ঘর দেয়া প্রতিশ্রুতি দেন। পাকা ঘরটিরও নির্মাণ কাজ চলমান রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।