× Banner
সর্বশেষ
আজ ১৭ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১৭ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশের এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করল ইইউ ও জি-৭৭ জাতিসংঘে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

আরিফের স্ত্রী খালেদার সঙ্গে সাক্ষাৎ করলেন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাময়িক বহিষ্কৃত মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক। সোমবার রাত ৯টার দিকে খালেদার গুলশান কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন তিনি।

এ সময় দলীয় প্রধান আরিফুল হক ও তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এছাড়ও আরিফের স্ত্রীকে ধৈর্য্য রাখার পরামর্শ দেন তিনি।

খালেদার সঙ্গে সাক্ষাৎ শেষে আরিফের স্ত্রী শামা হক জানান, তিনি গত সপ্তাহে আরিফুল হকের সঙ্গে দেখা করতে ঢাকায় গিয়েছিলেন। পরে সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য আগ্রহ প্রকাশ করেন। রাত ৯টার দিকে তিনি খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে যান।

তিনি জানান, খালেদা জিয়ার সঙ্গে প্রায় ৩৫ মিনিট বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছেন। এ সময় খালেদা আরিফুল হকের বর্তমান অবস্থা ও পরিবারের সকল সদস্যের কথা জানতে চান। তিনিও সব বিষয়ে খালেদাকে জানান।

শামা আরো জানান, সাক্ষাৎ শেষে গুলশান কার্যালয় থেকে ফিরে আসার সময় খালেদা তাকে সান্ত্বনা দিয়ে বলেন, তিনি সব সময় আরিফুল হকের খোঁজখবর রাখেন।

সাক্ষাৎকালে আরিফুল হকের স্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ পাঠ্যপুস্তক বিক্রয় মুদ্রণ কমিটির সাবেক সভাপতি তোফায়েল আহমদ।

প্রসঙ্গত, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় ২০১৪ সালের ২১ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল সংশোধিত সম্পূরক অভিযোগপত্র আদালতে জমা দেন। যেখানে মেয়র আরিফুল হক চৌধুরী, জি কে গউছ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম যোগ করা হয়। পরের দিন আদালত মেয়র আরিফসহ ওই মামলার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারির পর আরিফ আত্মগোপণে চলে যান।

পরে ওই বছরের ৩০ ডিসেম্বর হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রোকেয়া আক্তারের আদালতে আত্মসমর্পণ করেন বিএনপির সমর্থন নিয়ে নির্বাচিত মেয়র আরিফ। আত্মসমর্পণের পাশাপাশি জামিনের আবেদন করা হয় আরিফের পক্ষ থেকে। ৩০/৩৫ আইনজীবী তার পক্ষে শুনানিতে অংশ নেন। তার পক্ষে আইনি লড়াইয়ে যোগ দিতে সিলেট থেকেও কয়েকজন সিনিয়র আইনজীবী হবিগঞ্জ যান। কিন্তু আদালত আরিফকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে কারাগারে বন্দিজীবন কাটাচ্ছেন মেয়র আরিফ।


এ ক্যটাগরির আরো খবর..