× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

ডেস্ক

আরও একবার বিশ্বমঞ্চে মেসি-রোনালদোর দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
আরও একবার বিশ্বমঞ্চে মেসি-রোনালদোর দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা

আরও একবার বিশ্বমঞ্চে মেসি-রোনালদোর দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। টানা দ্বিতীয় বার শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ আর্জেন্টিনার সামনে। মিশনটা কঠিন মানছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার চোখে ২০২৬ বিশ্বকাপ শিরোপার দৌড়ে ফেভারিট একাধিক দল। যে তালিকায় রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের নামও। তবে তিনি তালিকায় রাখেননি ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালকে।

আগামী বছরের ১১ জুন পর্দা উঠবে ২৩তম ফিফা বিশ্বকাপ আসরের। হাতে এখনো বাকি ৬ মাসের বেশি সময়। তবে এখনই থেকেই শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। কিছুদিন পর পরই আলোচনা তৈরি হয় আসরটিতে মেসির অংশগ্রহণ নিয়ে। এখন পর্যন্ত নিশ্চিত করে তিনি কিছুই জানাননি।

সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি খেলার ব্যাপারে আশাবাদী জানালেও নিশ্চিত করেননি। এ আর্জেন্টাইন বলেন, ‘সত্যি বলতে, বিশ্বকাপে খেলা দারুণ এক অভিজ্ঞতা। আমি সেখানে থাকতে চাই। যদি নিজেকে ভালো ফর্মে অনুভব করি এবং জাতীয় দলে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি, তাহলে অবশ্যই খেলতে চাই।’

দীর্ঘ অপেক্ষার পর নিজের পঞ্চম আসরে গিয়ে ২০২২ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ শিরোপার স্বাদ পেয়েছিলেন মেসি। তার এবং আলবিসেলেস্তে শিবিরের সামনে এবার চ্যালেঞ্জ শিরোপা ধরে রাখার। তবে রাস্তাটা কঠিন মানছে তিনি। আগামী আসরে শিরোপার দৌড়ে ফেভারিটের তালিকায় রেখেছেন একাধিক দলকে। তবে সেখানে জায়গা পায়নি রোনালদোর পর্তুগাল।

ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপের ফেভারিট দলগুলো নিয়ে নিজের মূল্যায়নে মেসি বলেন,  ‘বিশ্বকাপ জেতার মতো খুব ভালো দল আছে- স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, জার্মানি।’

মেসির চোখে ফেভারিটের তালিকায় না থাকলেও পর্তুগালকে একেবারে ফেলে দেওয়া যাচ্ছে না।  ফিফা র‍্যাঙ্কিংয়ে বর্তমানে ৬ নম্বরে অবস্থান করছে দলটি। চলতি বছর নেশনস লিগ জিতেছে তারা। বিশ্বকাপ বাছাইয়ে গ্রপ চ্যাম্পিয়ন হয়ে পর্তুগাল জায়গা করে নিয়েছে মূলপর্বে।

এদিকে ফেভারিটের তালিকায় নিজ দেশের নাম সরাসরি উল্লেখ না করলেও চ্যালেঞ্জ জানিয়ে রেখেছেন মেসি। আর্জেন্টিনার শক্তি নিয়ে আত্মবিশ্বাসী এ তারকা বলেন, ’আমরা প্রতিযোগিতা থামাব না, এতে কোনো সন্দেহ নেই।‘


এ ক্যটাগরির আরো খবর..