× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

আমেরিকায় দুর্বিত্তের ছুরিকাঘাতে শরীয়তপুরের প্রাক্তন শিক্ষিকার মৃত্যু

admin
হালনাগাদ: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা নাজমা বেগম (৬০) আমেরিকার দূর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছে। ৩১ আগষ্ট বুধবার স্থানীয় সময় রাত্র সাড়ে ৯টা এবং বাংলাদেশ সময় গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময়ে নিউইয়র্ক এর বাঙ্গালী অধ্যুষিত একটি আবাসিক এলাকা জামাইকা কুইন শহরে ১৬০-১২ নর্মাল রোড এর সামনে নিজ বাড়িতে ফেরার পথে দূর্র্বৃত্তদের ছুরিকাঘাতে মারা যান শিক্ষিকা নাজমা বেগম।

জানা গেছে, বাড়ি ফেরার সময়ে নাজমা বেগমের স্বামী শরীয়তপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক শামসুল আলম খান তার সাথেই একটু পেছনে হাটছিলেন। হঠাৎ  দূর্বৃত্তরা ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। এসময়ে নাজমার স্বামী এ্যাম্বুলেন্স ডেকে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষনা করেন।

নিউইয়র্ক পুলিশ প্রথমে নাজমা বেগমের স্বামী শামসুল আলমকে আটক করলেও জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দিয়েছে বলে জানা গেছে। পুলিশ প্রথমে ধারনা করেছিল, স্বামীর ছুরিকাঘাতে নাজমার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেনে জামাইকা শহরের বসবাসরত বাংলাদেশী নাজমুল হক রিপন।

নিহত নাজমা বেগমের বাড়ি শরীয়তপুর সদর উপজেলার আটিপাড়া গ্রামে। তার বাবার নাম শাহাদাৎ হোসেন খান। ১৯৭২ সালে শরীয়তপুর সরকারী কলেজের প্রভাষক শামসুল আলম খানের সাথে নাজমার বিয়ে হয়। নাজমার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। নাজমা নিজের নামে ডিভি লটারী বিজয়ী হয়ে ২০০৯ সাল থেকে তার স্বামী ছোট ছেলে শুভকে নিয়ে আমেরিকায় বসবাস করে আসছিলেন। তার বাবার বাড়িতে চলছে শোকের মাতম। কথা ছিল কোরবানীর ঈদের শেষে দেশে ফিরে ছোট ছেলে শুভকে বিয়ে করাবেন। কিন্তু দূর্বৃত্তের ছুিরকাঘাত সবকিছু কেড়ে নিয়েছে এই পরিবারের।

শরীয়তপুর জেলা শহর সদর হাসপাতাল সংলগ্ন বাড়িতে তারা দীর্ঘ ২ যুগ বসবাস করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..