× Banner
সর্বশেষ
শ্যামনগরে খোলপেটুয়া নদীর ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান; প্রধান অতিথি জাহান্দার আলী জাহান এমপি ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পেঁয়াজ বীজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি মার্সেল স্মার্ট অফারে ফ্রিজ কিনে ডিপ ফ্রিজ উপহার পেলেন ক্রেতা সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্রমন্ত্রীর

আমেরিকার ছাড়েই আফগানিস্তানে তালিবান রাজত্ব

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/ghani-biden.jpg

আফগানিস্তানে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার পর থেকে তালিবানদের ক্ষমতা বৃদ্ধির প্রসঙ্গ বারবার উঠে এলেও, এবার এক নতুন বিষয় সামনে এসেছে। তালিবান রাজত্বের পরিণতির জন্য আফগান রাষ্ট্রপতি আশরফ গনিকেই সম্প্রতি দায়ী করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু বর্তমান সময়ে তাঁদের মধ্যেকার এক ফোন কল প্রকাশ্যে আসায়, বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে আন্তর্জাতিক মহলে।

এক আন্তর্জাতিক সংবাদসংস্থার দাবী, আফগান রাষ্ট্রপতি আশরফ গনিকে গত ২৩ শে জুলাই শেষবারের মত ফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এটাই তাঁদের মধ্যেকার শেষ কথোপকথন। প্রায় ১৫ মিনিট মত কথা হয়েছিল তাঁদের মধ্যে। তাঁর তাঁদের এই কথোপোকথনই বর্তমানে নতুন বিতর্কের সৃষ্টি করেছে।

ওই আন্তর্জাতিক সংবাদসংস্থার দাবী, সেদিন ফোন মারফত গনিকে কিছু পরামর্শ দিয়েছিলেন বাইডেন। বাইডেন বলেছিলেন, এই যুদ্ধে যদি তালিবানদের কাছে আফগান সেনারা হেরেও যায়, তাহলে তা আফগানবাসীদের কাছে স্বীকার করা যাবে না। তাঁদের বোঝাতে হবে আফগানরাই জিতেছে এবং মার্কিন সেনা তাঁদের পাশে আছে। পাশাপাশি গনির চাওয়া সাহায্যের প্রতিশ্রুতি রাখবেন বলেও জানিয়েছিলেন বাইডেন।

বিষয়টা হল, বাইডেন ধারণা করেছিলেন, মার্কিন সেনার কাছে প্রশিক্ষণপ্রাপ্ত আফগান সেনারা তালিবানদের হারিয়ে দিতে পারবে। কিন্তু বাস্তবে ঠিক তার উল্টোটাই ঘটল। চুক্তি মাফিক, আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার কাজ শুরু করতেই, ধীরে ধীরে আধিপত্য বিস্তার করতে থাকে তালিবানরা। আর এইভাবে গনিকে সরিয়ে ১৫ ই আগস্ট কাবুল দখল করে নেয় তারা।


এ ক্যটাগরির আরো খবর..