× Banner
সর্বশেষ
আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি জাপানি বিনিয়োগকারীদের ৩০০ কোটির আঞ্চলিক বাজারে প্রবেশের আহ্বান ববি হাজ্জাজের ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

আমাদের প্রতিটি বাজেটই জনবান্ধব বাজেট: তোফায়েল

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ জুন, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ আমরা নির্বাচন সামনে রেখে বাজেট দেই নাই। আমাদের প্রতিটি বাজেটই জনবান্ধব বাজেট, গণমুখী বাজেট। প্রতিটি বাজেটের বেনিফিট সাধারণ মানুষ পায়। এবারের বাজেটের মধ্য দিয়ে সাধারণ মানুষ আরো বেশি উপকৃত হবে।’ আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাজেট প্রস্তাব দেওয়া হয়নি বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ শুক্রবার দুপুরে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন পরিষদ চত্বরে ঈদ উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ শেষে মন্ত্রী এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, বিএনপি বাজেট না পড়েই সমালোচনা করেছে। এটা তাদের চিরাচরিত অভ্যাস। বাজেট সম্পর্কে তোফায়েল আরো বলেন, ‘এই বাজেটের মাধ্যমে দারিদ্র্য বিমোচন হবে। আমাদের যে টার্গেট ২০৩০ সালের মধ্যে দারিদ্র্যসীমা ৩ শতাংশের নিচে নামিয়ে আনা, সেই টার্গেটে আমরা পৌঁছাতে পারব। সপ্তম, পঞ্চম বার্ষিকী পরিকল্পনা সামনে রেখে আমরা এই বাজেট দিয়েছি।’

সাংবাদিকদের করা অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বিএনপি বারবার বলছে তারা নির্বাচনে আসবে না। বিএনপি নিজের প্রয়োজনে নির্বাচনে আসবে। ১৯৭০ সালের নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সেদিন যারা নির্বাচনে আসেনি, তারা বিলীন হয়ে গেছে। ২০১৪ সালে নির্বাচন না করে যে ভুল করেছে, এবার সেই ভুল করবে বলে আমি মনে করি না। তাদের অস্তিত্ব রক্ষা করার জন্যই বিএনপি নির্বাচনে আসবে, এতে আমার কোনো সন্দেহ নাই।’ এর আগে ইউনিয়ন পরিষদ চত্বরসহ উপজেলার পাঁচটি ইউনিয়নে অন্তত ১০ হাজার মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। বিভিন্ন স্থান থেকে হাজারো নারী-পুরুষ সকাল থেকে প্রচণ্ড রোদ উপেক্ষা করে এই শাড়ি-লুঙ্গি নেন।


এ ক্যটাগরির আরো খবর..