আমরা সবাই গর্বিত নাগরিক,সংখ্যালঘু সংখ্যাগুরু শব্দ বলতে কিছু নেই-বরিশাল ডিআইজি

আমরা সবাই গর্বিত নাগরিক,সংখ্যালঘু সংখ্যাগুরু শব্দ বলতে কিছু নেই-বরিশাল ডিআইজি

আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার সকল শ্রেণী পেশার নাগরিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম। এ সময় তিনি প্রধান অতিথির বক্তৃতাকালে বলেন, আমরা সবাই বাংলাদেশের গর্বিত নাগরিক। এ দেশে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলতে কোন শব্দ নেই।

প্রত্যেক ইঞ্চি ইঞ্চি মাটিতে আমাদের সকলের সমান অধিকার রয়েছে। যার যার ধর্ম সে সে পালনকরবেন। দায়িত্ব সবার। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এক্ষেত্রে পুলিশ আপনাদের সহযোগিতায় থাকবে। যারা বিগত দিনে সন্ত্রাস নৈরাজ্য করেছে।
তাদের আইনের আওতায় আনা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে গৌরনদী মডেল থানা কর্তৃক আয়োজিত সভায় মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার বেলায়েত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখী।

বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, জামায়াতের উপজেলা আমীর মাওলানা আল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।