× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

নিউজ ডেক্স

আমরা প্রতিশোধ নেব না ও অবিচার করব না : শাহবাজ শরিফ

admin
হালনাগাদ: রবিবার, ১০ এপ্রিল, ২০২২
আমরা প্রতিশোধ নেব না ও অবিচার করব না : শাহবাজ শরিফ

পাকিস্তান মুসলিম লীগ-পিএমএল’র (এন) সভাপতি শাহবাজ শরিফ বলেছেন, আমরা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ নেব না, জাতীয় পরিষদে দেওয়া ভাষণে তিনি একথা বলেন।

ভোট শেষে ফলাফল ঘোষণা করেন স্পিকারের দায়িত্ব নেওয়া প্যানেল চেয়ারম্যান আয়াজ সাদিক। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার পদত্যাগ করায় ভোটা প্রক্রিয়ার দায়িত্ব পালন করেন তিনি।

ফলাফল ঘোষণার পর আয়াজ সাদিক শাহবাজ শরিফের হাতে ফ্লোর ছেড়ে দেন, যিনি প্রধানমন্ত্রী পদের জন্য বিরোধীদলীয় জোটের প্রার্থী। বক্তব্যের শুরুতেই তিনি জোটের সব নেতাদের প্রতি শ্রদ্ধা জানান এবং প্রতিশ্রুতি দেন নতুন সরকার প্রতিশোধের রাজনীতিতে লিপ্ত হবে না।

শাহবাজ বলেন, আমি অতীতের তিক্ততায় ফিরে যেতে চাই না। আমরা তাদের ভুলে যেতে ও সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা প্রতিশোধ নেব না ও অবিচার করব না। আমরা অকারণে মানুষকে কারাগারে পাঠাব না। আইন ও বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চলবে।

ঐতিহাসিক অধিবেশনে সভাপতিত্ব করার জন্য সাদিককে ধন্যবাদ জানিয়ে শাহবাজ বলেন, আমি, না বিলাওয়াল এবং না মাওলানা ফজলুর রহমান হস্তক্ষেপ করবে না। আইন বহাল থাকবে এবং আমরা বিচার বিভাগকে সম্মান করব।


এ ক্যটাগরির আরো খবর..