× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

ফরিদপুর প্রতিনিধি

আমরা চাই একটি নতুন রাজনীতি ও নতুন দিগন্ত -শামা ওবায়েদ

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
নতুন রাজনীতি

“আমরা প্রতিজ্ঞা করতে চাই, বাংলাদেশের মাটিতে আর কোনো গুম-খুন হবে না। মিথ্যা মামলায় কাউকে কারাগারে যেতে হবে না। আর কোনো নারী নির্যাতনের শিকার হবে না। আমরা চাই একটি নতুন রাজনীতি ও নতুন দিগন্ত।” বলেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

তিনি আরও বলেন, এই নতুন দিগন্তের সূচনা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের স্বার্থেই দরকার একটি স্বচ্ছ সংসদ, যেখানে এমপিরা জনগণের চাওয়া-পাওয়া ও উন্নয়নের জন্য কাজ করবে, বিদেশি স্বার্থে নয়।

শামা ওবায়েদ আরো বলেন, বাংলাদেশে নির্বাচন ঠেকাতে এখনো ষড়যন্ত্র চলছে। দেশকে অস্থিতিশীল করার নানা চেষ্টা অব্যাহত রয়েছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ফরিদপুরের সালথা উপজেলা সদরের বাইপাস সড়ক মোড়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদর প্রদক্ষিণ করে শেষ হয়।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে শামা ওবায়েদ বলেন, “এখানে শত শত মানুষ আছেন যারা শহীদ জিয়াউর রহমানকে দেখেননি বা খালেদা জিয়াকে চেনেন না। তাদেরকে প্রকৃত ইতিহাস জানতে হবে। গত ১৭ বছরে ইতিহাস বিকৃত করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী শুধু বিএনপির নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র ও নবজাগরণের দিন।”

তিনি বলেন, বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে তা বিএনপির সময়েই হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। এখন তারেক রহমান দিয়েছেন ৩১ দফা কর্মসূচি। এর মধ্যে রয়েছে- ক্ষমতায় গেলে প্রথম ১৮ মাসে ১ কোটি যুবকের কর্মসংস্থান,শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থানসহ মৌলিক চাহিদার নিশ্চয়তা,জনগণের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ফজলুল হক টুলু,নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার,সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. শাহীন মাতুব্বর,সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ,বিএনপি নেতা আব্দুর রব মাতুব্বর, মুরাদুর রহমান মুরাদ,যুবদল নেতা মিরান হুসাইন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..