× Banner
সর্বশেষ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ আট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার

নতুন বই হাতে পেয়ে খুশি আমবাটি প্রতিবন্ধী বিদ্যালয়ের ১৭১ শিক্ষার্থী

admin
হালনাগাদ: বুধবার, ১ জানুয়ারী, ২০২০

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর পত্নীতলায় আমবাটি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারী দুপুর সাড়ে ১২ টায় বিদ্যালয়ের ১৭১ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির’র বিভাগীয় প্রধান প্রফেসর (অবঃ) মো. জিল্লুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা সমাজসেবা অফিসার সুলতান আহমেদ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঁখি আকতার জানান, বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়টিতে তিনি সহ ১৮ জন জনবল দায়িত্ব পালন করছে। ২০১৫ সালে স্থানীয় সমাজসেবী মো. রিজুয়ানুর রহমান রেজা বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিপুল সংখ্যক শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতিতে প্রতিবন্ধীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন প্রশিক্ষিত দায়িত্বরত শিক্ষকরা। স্থানীয়রা বিশেষ চাহিদা সম্পন্ন এইসব শিশুরা শিক্ষা আলো পাওয়ায় ও সুইড বাংলাদেশের স্বীকৃতি প্রাপ্ত এই বিদ্যালয়টি স্থাপন হওয়ায় প্রতিষ্ঠাতা ও বিদ্যালয়ের সভাপতি ইউএনওকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান রায়হানুল আলম, সমাজসেবা কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির উপ-মহা সচিব এটিএম ফসিউল আলম, বিশিষ্ট ব্যবসায়ী ছবেদুল ইসলাম রনি, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান , সাংবাদিক অরিন্দম মাহমুদ, সহ বিভিন্ন প্রতিবন্ধী শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..