× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

ভারতের আভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার ওআইসি’র নেই

Kishori
হালনাগাদ: শনিবার, ৯ অক্টোবর, ২০২১
অধিকার ওআইসি’র নেই

‘ভারতের আভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার OIC-র নেই। ব্যক্তিগত প্ল্যাটফর্মকে ব্যক্তিগত স্বার্থের জন্য ব্যবহার করতে দেওয়া ঠিক নয়। সেইসঙ্গে এই সমস্ত ভিত্তিহীন বক্তব্য প্রত্যাখ্যান করছে ভারত সরকার। আশা করব, ভবিষ্যতে এই ধরনের আর কোন মন্তব্য কানে আসবে না’। বলেছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী।

অসমের ঘটনা নিয়ে বিরূপ মন্তব্য করেছিল ইসলামী দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (OIC)। সেই মন্তব্যের এবার কড়া ভাষায় পালটা জবাব দিল ভারত।

এটা বলতে খুবই খারাপ লাগছে যে, আবারও ভারতের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে OIC। তাঁরা ভারতের একটি খারাপ ঘটনাকে তুলে ধরে বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছে’।

বিষয়টা হল, আফগানিস্তান, চীন, সিরিয়া এবং পাকিস্তানের মুসলমানদের উপর অত্যাচারের বিষয়ে অন্ধ এবং নির্বাচক দর্শকের ভূমিকায় আচরণ করলেও, ভারতের মুসলিমদের নিয়ে বেশি উদ্বিগ্নতা দেখায় এই OIC। অসমের বিষয়ে OIC-র সাধারণ সচিবালয় ট্যুইট করে সেই ঘটনার নিন্দা প্রকাশ করেছিল।

১৯৬৯ সালের ২৫ শে সেপ্টেম্বর তৈরি হওয়া এই সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য হল পাকিস্তান। তবে ভারত এই সংগঠনের সদস্য নয়। সদস্য হওয়ার দরুন প্রথম থেকেই এই সংগঠনকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছে পাকিস্তান। সেই কারণে বহুবার এই সংগঠন ভারতের একাধিক আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে মন্তব্যও করেছে।


এ ক্যটাগরির আরো খবর..