× Banner
সর্বশেষ
আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির

আবার প্রধানমন্ত্রীর নিজ এলাকায় কালী মূর্তি ভাংচুর

admin
হালনাগাদ: রবিবার, ১৩ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম স্থান, নির্বাচনী এলাকা গোপালগঞ্জ পৌর মহাশ্মশানের কালী মন্দিরের মূর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

গত ৯ই মে বুধবার রাতে গোপালগঞ্জ পোরসভার মহাশ্মশানের কালীমন্দিরের মুর্তি ভাংচুর করে স্থানীয় লোকদের হত্যার হুমকী দিয়ে চলে যায়। এ ঘটনার পর বৃহস্পতিবার সকালে শ্মশানটি পরিদর্শন করেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী ও পুলিশ কর্মকর্তারা।

গোপালগঞ্জ পৌর মহাশ্মশানের সভাপতি ভিষ্মদেব মৃধা বলেন, “বুধবার রাতে কে বা করা শ্মশানে কালী মন্দিরের মূর্তি ভাংচুর করেছে। “সকালে শ্মশানের পূজারি চণ্ডিদাস বিশ্বাসের কাছে খবর পেয়ে শশ্মানে ছুটে যাই এবং বিষয়টি পুলিশকে জানাই।

তিনি আরো জানান “আমরা এখানে হিন্দু-মুসলমান খুবই সম্প্রীতির সাথে বসবাস করি। মহা-শ্মশানে যত ধর্মীয় অনুষ্ঠান হয়, তাতে ধর্ম-বর্ণ নির্বিশেষে অংশগ্রহণ ও সহযোগিতা করে থাকে সবাই।”

গোপালগঞ্জ পৌর মহাশ্মশানের পূজারী চন্ডিদাস বলেন, বুধবার রাত ১১টার দিকে মন্দিরে শব্দ শুনতে পেয়ে মন্দিরে কারা জিজ্ঞাসা করলে, আমার ঘরের সামনে এসে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে বাইরে আসতে বলে। আমাকে হত্যার হুমকি দেয়।

সকালে মন্দিরে গিয়ে কালী মূর্তির বাম হাতের দুটি আঙুল ও মাথার ডান পাশের কিছু অংশ ভাঙা দেখতে পান তিনি। সে সময় একটা লম্বা বাঁশও দেখেন সেখানে।

মন্দিরের ফটকের বাইরে থেকেই লম্বা বাঁশ দিয়ে মূর্তি ভেঙেছে বলে ধারণা করছেন এই পূজারী।

মন্দিরটি পরিদর্শন করে এসে গোপালগঞ্জ সদর সার্কেলের এএসপি মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, বিষয়টি খুব গুরুত্বের সাথে তদন্ত করছেন তারা।

ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলেও জানান ওই কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..