× Banner
সর্বশেষ
চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

আবারও বেনাপোল কাস্টমস হাউসে জলবদ্ধতা সৃষ্টি : দ্রুত ড্রেনের খনন কাজ শুরু  

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
দ্রুত ড্রেনের খনন কাজ

বৈরী আবহাওয়ার কারণে,রাতভোর ভারী বৃষ্টি পাতে,আবারও বেনাপোল কাস্টমস হাউসে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে,আর এই জলবদ্ধতা নিষ্কাশনে দ্রুত ড্রেনের খনন কাজ শুরু হয়েছে।
২৯ শে জুলাই মঙ্গলবার দুপুর তিন টার সময় বেনাপোল রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় দুইটা ইসকো মিটার দিয়ে দ্রুত  ড্রেনের খনন কাজ শুরু করেন,বেনাপোল স্থল বন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কে নিয়ে।
শ্রমিক নেতা সহিদ আলী বলেন, বৈরী আবহাওয়ার কারণে,একদিন বৃষ্টি হলে  বেনাপোল স্থল বন্দর ও কাস্টম হাউসে তিন চার দিন পানি জমে থাকে, এতে হাজার হাজার কোটি টাকার পণ্য পানিতে ডুবে থাকে এবং কাস্টম হাউসে হাঁটু পানি জমে থাকে,এতে ব্যবসায়িকদের যাতাযাতের অনেক সমস্যা হয়। তাই বেনাপোল পোর্ট, কাস্টম হাউস, বেনাপোল পৌরসভা এবং স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগে ২ টা ইসকো মিটার এবং আমার শ্রমিকদের দিয়ে ড্রেনের খনন কাজ শুরু করেছি,যাতে করে গ্রামবাসী ও রেল লাইনের কোন ক্ষতি না হয়,সেদিকে খেয়াল রেখে, এই ড্রেনের কাজ শুরু করা হয়েছে।
তিনি আরো বলেন,আশা করছি এই ড্রেনের খননের কাজ শেষ হলে, দ্রুত পানি নিষ্কাশন করা সম্ভব হবে। আপাতত আর জলবদ্ধতা সৃষ্টি হবে না।
সি এন্ড এফ এজেন্ট ব্যবসায়ী, বিলকিস সুলতানা সাথী বলেন,বেনাপোল আন্তর্জাতিক কাস্টম হাউস থেকে সরকার হাজার হাজার কটি টাকার রাজস্ব আয় হয়। আরেকটু বৃষ্টি হলেই এই কাস্টম হাউসে হাটু সমান পানি ওঠে, এতে আমাদের যাতাযাত করার অনেক সমস্যা হয়। তাই সরকারের কাছে আমাদের দাবি দ্রুত জলবদ্ধতা নিরাশন করেন।
সি এন্ড এফ এজেন্ট ব্যবসায়ী মোঃ ইউনুস আলী বলেন,আমরা দেখে আসছি দীর্ঘদিন ধরে বেনাপোল স্থলবন্দর ও কাস্টম হাউসের পানি রেলস্টেশনের কালভার্ট ও ড্রেন লাইন দিয়ে পানি যেতো,এখন নতুন করে রেলওয়ে নির্মাণ কাজের জন্য এই কালভার্ট ও ড্রেন বন্ধ হওয়ায় কারণে স্থলবন্দর ও কাস্টম হাউজে জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আর এই কারণে আমাদের হাজার হাজার কোটি টাকার মাল মাল পানিতে ডুবে নষ্ট হচ্ছে। তাই আমি নিজেই এই ড্রেনের খনন কাজে সহযোগিতা করছি।


এ ক্যটাগরির আরো খবর..