× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

শার্শা’য় আফিল জুট মিলের মেশিন এরিয়ায় আগুন লেগে কোটি টাকার ক্ষতি

Kishori
হালনাগাদ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
আফিল জুট মিলে আগুন
???? ??? ???? ????

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল : যশোরের শার্শা’য় আফিল জুট উইভিং মিলস লিমিটেডের মেশিন এরিয়ায় আগুন লেগে কোটি টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ৪টার সময় বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগলে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে ফোন দিলে বেনাপোল ফায়ার স্টেশনের কর্মী বাহিনী প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এ বিষয়ে বুধবার(১৫ এপ্রিল-২০২০) সকালে শার্শা থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। যার নং-৫০৭।
সরেজমিনে দূর্ঘটনাস্থল শার্শার আফিল জুট উইভিং মিলস লিমিটেডে গিয়ে ও থানার সাধারণ ডায়েরী সুত্রে জানা যায়, আগুনের লেলিহান শিখায় মিলের ১টি রিং টুইস্ট মেশিন, ২২টি প্রিসিশন মেশিন, ২৫০ টি গ্যাস সিলিন্ডার, ৩০০ টি ববিন, ১টি বেলপ্রেস, প্রায় ১০ মেঃটন সুতা, ১০০০ টি স্পুল ও লক্ষাধীক টাকার বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে ১ কোটি ৩ লক্ষ ৮৭ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে আফিল জুট উইভিং মিলস লিমিটেডের ব্যবস্থাপক(উৎপাদন) কবিরউজ্জামান  বলেন, গতকাল বেলা সাড়ে ৪টার সময় মেশিন এরিয়ায় সর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে যায়। আগুনে আফিল জুট উইভিং মিলস লিমিটেড’র ১টি রিং টুইস্ট মেশিন, যার মূল্য ৬৫ লক্ষ টাকা, ২২টি প্রিসিশন মেশিন, যার মূল্য  ৮ লক্ষ ৮০ হাজার টাকা। ২৫০ টি গ্যাস সিলিন্ডার, যার মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা। ৩০০ টি ববিন, যার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা। ১টি বেলপ্রেস, যার মূল্য ১৩ লক্স ৫০ হাজার টাকা।  ১০ মেঃ টন সুতা, যার মূল্য ১১ লক্ষ টাকা।
১০০০ টি স্পুল, যার মূল্য ৫২ হাজার টাকা ও কিছু বৈদ্যুতিক সরঞ্জাম, যার মূল্য ১ লক্ষ ৫ হাজার টাকাসহ ১ কোটি ৩ লক্ষ ৮৭ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে বেনাপোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের ইনচার্জ তৌহিদুর রহমান বলেন গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে শার্শার আফিল জুট উইভিং মিলস লিমিটেডের মেশিন এরিয়ায় আগুন লাগে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা ৫টার সময় আমরা ঘটনাস্থলে পৌছায়। পরে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
থানায় সাধারণ ডায়েরীর বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার পুলিশ পরিদর্শক(ওসি তদন্ত) ফরিদ ভুঁইয়া।


এ ক্যটাগরির আরো খবর..