× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে ৯৯৯ তে পুলিশকে নিজেই ফোন

Kishori
হালনাগাদ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা

ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে ওবায়দুল হক টুটুল(৩২) ফেনীর এক যুবক। স্ত্রীকে হত্যা করে নিজে ভিডিওতে শিকার করে আমি ই এই খুন করেছি। তারপর নিজেই ৯৯৯ এ কল করে পুলিশকে জানায় সব।

আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ফেনী পৌরসভার উত্তর বারাহীপুর ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। খুন  করার পর তিনি বলেন আজ আমার জীবন ধ্বংস কারীকে শেষ করলাম।  এই ভিডিও ভাইরাল করুন যেন প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছায়। আমার এতিম মেয়েকে আপনারা দেখবেন। তারপর নিজেই ৯৯৯ তে কল করে পুলিশকে জানালে  পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।

হত্যার আগে ফেসবুক লাইভে টুটুল ভুঁইয়া আরো বলেন, ‘প্রিয় দেশবাসী, আমাকে ক্ষমা করে দেবেন, আজকে আমার কারণে আমার পরিবার ধ্বংস। যার কারণে ধ্বংস আজকে তারে আমি এ মুহূর্তে ধ্বংস করে দিলাম। আমি চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি, পারি নাই।

আল্লাহর ওয়াস্তে সবাই আমাকে মাফ করে দেবেন। আমার এতিম মেয়েটার খেয়াল রাখবেন। আমার ভাইবোনগুলোর খেয়াল রাখিয়েন। আমার পরিবার ভাইবোনগুলার কোনো দোষ নাই। কেউ এটাতে সম্পৃক্ত না। আজকের এ ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী আমি নিজে।

পুলিশ ও নিহতের বোন রেহানা আক্তার জানান, ৫ বছর আগে কুমিল্লা জেলার গুনবতী এলাকার আকদিয়া গ্রামের সাহাবুদ্দিনের মেয়ে তাহমিনা আক্তারের সঙ্গে ওবায়দুল হক টুটুলের প্রেমের সম্পর্কে বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে আর্থিক অস্বচ্ছলতা নিয়ে তাদের পরিবারের মাঝে প্রায় সময় ঝগড়া হয়ে আসছিল। এরই মধ্যে স্বামী টুটুল মেয়ের পরিবারের কাছ থেকে বেশ কিছু টাকাও নেয়। কিন্তু আরো টাকার জন্য চাইলে তারা অস্বীকৃতি জানায়।

একপর্যায় দুপুরে ফেসবুক লাইভে এসে স্বামী টুটুল তার স্ত্রীকে এলোপাতাড়ি দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে হত্যাকারী টুটুল নিজেই পুলিশকে ফোন করে।

ফেনী মডেল থানার পরিদর্শক জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবু বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তেরর জন্য ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ফেসবুক লাইভে হত্যার পর টুটুল নিজেই ৯৯৯ এ ফোন দিয়ে হত্যার কথা জানায়। পরে আমরা তাকে ধরতে গিয়ে দুই পাশের দরজা আটকানো পাই। পরে ওই নারীর গলাকাটা লাশ উদ্ধার ও নিহতের স্বামীকে আটক করা হয়েছে। এ সময় মোবাইল সেট জব্দ করা হয়েছে।

ওবায়দুল হক টুটুল ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। তাদের ঘরে দেড় বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। সে একই এলাকার গোলাম মাওলা ভুঞার ছেলে।

টুটুলের বাড়ির লোকজন বলে আমরা বিষয়টা অত জানিনা। তবে টাকা পয়সা সংক্রান্ত বিষয় হলে খুন করার মত কাজ করতো না। নিশ্চই এর মধ্যে অন্য কোন ঘটনা আছে।

তার প্রতিবেশিরা বলে, এর মধ্যেই টুটুলের লাইভ ভিডিও ভাইরাল হয়েছে তার শ্বশুরবাড়ির লোকেদের কথার সাথে ভিডিওর কথার মিল নেই। যে খুন করে নিজেই ধরা দিয়েছে সে শুধুমাত্র টাকার জন্য খুন করলে এমন করতো না।


এ ক্যটাগরির আরো খবর..