× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

আপনি কি ভিপিএন ব্যবহার করছেন?

admin
হালনাগাদ: শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আইপি অ্যাড্রেস গোপন রাখতে বিশ্বে অনেকেই ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) ব্যবহার করে থাকেন।

সম্প্রতি বাংলাদেশেও বেড়েছে ভিপিএনের ব্যবহার। দেশের নিরাপত্তার স্বার্থে গত ১৮ নভেম্বর থেকে ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ থাকায় অনেকেই বিকল্প উপায়ে ভিপিএনের মাধ্যমে এগুলো ব্যবহার করছেন।

এদিকে প্রযুক্তি বিশ্লেষকরা বিশ্বব্যাপী ভিপিএন ব্যবহারকারীদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। কারণ হিসেবে বলা হয়েছে নিরাপত্তা দুর্বলতার কথা। এতে বলা হয়েছে, ভিপিএন ব্যবহার করায় আপনি নিজেকে যতটা গোপন বা নিরাপদ ভাবছেন সেটা কিন্তু নাও হতে পারে।

প্রযুক্তি বিষয়ক জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম টেক রাডারের খবরে বলা হয়েছে, ‘পারফেক্ট প্রাইভেসি’ নামক একটি ভিপিএন সেবাদাতা প্রতিষ্ঠানের মাধ্যমেই জানা গেছে এ তথ্য। বিশেষ একটি নিরাপত্তা দুর্বলতার কারণে ব্যবহারকারীর আসল আইপি অ্যান্ড্রেস শনাক্ত করে ফেলা সম্ভব।

‘পোর্ট ফেইল’ নামক এই নিরাপত্তা দুর্বলতা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কে পোর্ট ফরওয়ার্ডিংয়ের সৃষ্টি করে এবং কোনো হ্যাকার পোর্ট ফরওয়ার্ডিং সেটআপ করে ব্যবহারকারীর সত্যিকারের আইপি অ্যান্ড্রেস জেনে নিতে পারে। তবে এটা সম্ভব হয় তখনই যদি এই দুর্বলতার ব্যাপারে ভিপিএন নেটওয়ার্ক সেবাদাতার কোনো সুরক্ষা ব্যবস্থা নেওয়া না থাকে।


এ ক্যটাগরির আরো খবর..