জেনে নিন আজকের দিনে আপনার রাশির জন্য কি পরামর্শ

জেনে নিন আজকের দিনে আপনার রাশির জন্য কি পরামর্শ
গ্রহ-নক্ষত্রের এমন প্রভাবের ফলে সমস্ত রাশির জীবনে সুখ-দুঃখ লেগে থাকবে। কোন রাশির সময় ভালো, কাদের সতর্ক থাকতে হবে, সে সবই জেনে নিন এখানে।

আপনার রাশির জন্য কি পরামর্শ ।। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। আপনার রাশির জন্য কি পরামর্শ । রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি।  চন্দ্র দিন-রাত মেষ রাশিতে সঞ্চার করবে। চন্দ্রের পাশাপাশি এই রাশিতে রাহু উপস্থিত এই দুই গ্রহের একত্রে বিচরণ করাকে শুভ মনে করা হয় না। কারণ চন্দ্র ও রাহুর যুতি গ্রহণ যোগ সৃষ্টি করে। এর পাশাপাশি আজ অশ্বিনী ও ভরণী নক্ষত্রের প্রভাব রয়েছে। চৈত্র নবরাত্রির তৃতীয় দিনে দুর্গার আশীর্বাদে কোন রাশি কেমন কাটবে? জেনে নিন আজকের দিনে আপনার রাশির জন্য কি পরামর্শ ।

মেষ রাশিফল (Aries Horoscope)​: মেষ রাশির জাতকরা আজ ভাগ্যের সঙ্গ পাবেন। বহু চেষ্টার পর আজ সমস্যা থেকে মুক্ত হবেন। ভাগ্যোদয় হবে ও বৃদ্ধিপ্রাপ্ত আর্থিক সমস্যা থেকেও মুক্তি পাবেন। ছোট ও পার্ট টাইম ব্যবসা করার জন্য সময় বের করতে পারবেন। আজ নিজের সমস্ত উচ্চাকাঙ্খা পূরণ করবেন। তবে চেষ্টা চালিয়ে গেলে লাভ হবে। ব্যবসায়িক কারণে দূরের যাত্রা করতে হবে এই রাশির জাতকদের। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল হবে।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৮১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। অসহায়দের সাহায্য করুন।

বৃষ রাশিফল (Taurus Horoscope)​: বৃষ রাশির জাতকদের আজকের দিনটি ব্যস্ততায় কাটবে। পরিবারে কোনও মাঙ্গলিক কাজে বয়স্কদের পরামর্শ পেতে পারেন। সন্ধ্যা নাগাদ অতিথি আগমন সম্ভব, এর ফলে ব্যস্ততা বাড়বে। জীবনযাপন প্রণালী উন্নত করার জন্য স্থায়ী ব্যবহারের বস্তু কেনাকাটা করতে পারেন, এর পিছনে প্রচুর অর্থ ব্যয় হবে। সন্তানের ভবিষ্যতের কারণে চিন্তিত থাকবেন।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৯২ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। সরস্বতীর পুজো করুন।

মিথুন রাশিফল (Gemini Horoscope)​: মিথুন রাশির জাতকদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ ও ভাগ্যশালী। ব্যবসার গতি বাড়বে। এর ফলে আর্থিক লাভের পথ প্রশস্ত হবে। আর্থিক পরিস্থিতি মজবুত করবেন। তবে এই উন্নতিকে স্থায়ীত্ব প্রদান করতে হবে আপনাদের। অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে চলুন। পড়ুয়ারা পড়াশোনায় বন্ধুদের সহযোগিতা লাভ করবেন।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৯০ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।

কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​: কর্কট রাশির জাতকদের আজ একাধিক সমস্যার মোকাবিলা করতে হবে। ভাই-বোনের কারণে চিন্তিত থাকবেন। তাই তাঁদের যত্ন নিন। স্থান পরিবর্তনের চিন্তাভাবনা করলে ও সকলের মত থাকলে এ বিষয়ে পদক্ষেপ করতে পারেন। এর ফলে মানসিক শান্তি লাভ করবেন। জীবনসঙ্গীর পূর্ণ সঙ্গ লাভ করবেন। আজ নিজের আর্থিক পরিস্থিতির কারণে চিন্তিত থাকবেন। তাই নিজের ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। ছাত্ররা বন্ধু ও শিক্ষকদের সঙ্গে কোনও পার্টির আয়োজন করতে পারেন।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৭৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। কৃষ্ণের পুজো করুন।

সিংহ রাশিফল (Leo Horoscope)​: সিংহ রাশির জাতকরা গুরুত্ব অনুযায়ী কাজ পূর্ণ করুন। আজ আলস্য ত্যাগ করুন। তখনই চাকরি ও ব্যবসায়িক সমস্ত কাজ পূর্ণ করতে পারবেন এবং কাজে মনোনিবেশ করা সহজ হবে। ব্যবসায়ির কারণে বিশেষ ভাবে চিন্তিত থাকবেন। বেশ কিছু দিন ধরে ব্যবসা ভালো চলছে না, তবে চিন্তিত হবেন না, পরিস্থিতি উন্নত হবে।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৫৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। উপায় হিসেবে দুর্গা নাম স্তোত্র জপ করুন।

কন্যা রাশিফল (Virgo Horoscope)​: কন্যা রাশির জাতকদের আজ দৌড়ঝাপের মধ্যে দিয়েই দিন কাটবে। তবে পরিশ্রমের ফল পাওয়ায় উৎসাহ বৃদ্ধি হবে। সময়ের মধ্যে নিজের কাজ পূর্ণ করতে পারবেন। আজ ভালো চুক্তি লাভ করতে পারবেন, এর ফলে মানসিক শান্তি পাবেন। সন্তানের বিবাহের প্রস্তাব পাবেন কন্যা রাশির জাতক। সন্ধ্যার সময়টি বন্ধুদের সঙ্গে ধর্মীয় কাজে সময় কাটাবেন।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৬০ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গ দেবে। পার্বতী ও উমার পুজো করুন।

তুলা রাশিফল (Libra Horoscope)​: তুলা রাশির জাতকদের আজকের দিনটি চ্যালেঞ্জপূর্ণ। সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বিরোধীদের মুখোমুখি হতে পারেন। তবে নিজের সাহস ও বুদ্ধিমত্তার জোরে তাঁদের পরাজিত করতে সফল হবেন। নিজের দুর্বলতা ও দুর্গুণ ত্যাগ করুন। অনাবশ্যক চিন্তা আপনাকে চিন্তিত করতে পারে। পরিবারে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে। এর ফলে পরিবারের সমস্ত সদস্য ব্যস্ত থাকবেন।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৬০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বিষ্ণুর ১০৮ বার মালা জপ করুন।

বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​: বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি ঠিকঠাক থাকবে। কর্মক্ষেত্র ও ব্যবসার অবসাদকে নিজের ওপর প্রভাব বিস্তার করতে দেবেন না। তা না-হলে একাধিক সমস্যার মুখোমুখি হতে হবে। বিপরীত পরিস্থিতিতেও কোনও নতুন পরিকল্পনা সফল হবে আজ। পুরনো সমস্যা থেকে মুক্তি পাবেন। তবে মনের মধ্যে হতাশাজনক চিন্তাভাবনা প্রবেশ করতে দেবেন না। তখনই সময় আপনার অনুকূল। কোথাও লগ্নির জন্য সময় ভালো। এর ফলে ভাগ্যের সঙ্গ পাবেন। তবে ভেবেচিন্তে যে কোনও সিদ্ধান্ত নিন।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৮৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। ব্রাহ্মণদের দান দিন।

ধনু রাশিফল (Sagittarius Horoscope)​: ধনু রাশির জাতকদের আর্থিক বিষয়ে বিশেষ পরিশ্রম করতে হবে। কোথাও টাকা আটকে থাকলে এবং আপনি তা আদায় করতে চাইলে একাধিক বাধা অতিক্রম করতে হবে। দৈনিক কাজে কোনও গাফিলতি করবেন না। ব্যবসায় উন্নতির পাশাপাশি আপনার আত্মবিশ্বাস চরমে থাকবে। ঘরোয়া জিনিসের কেনাকাটায় প্রচুর সময় কাটাবেন, এর ফলে অধিক অর্থ ব্যয় হবে। স্বামী-স্ত্রীর মধ্যে প্রেম সম্পর্ক প্রবল হবে।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য আজ ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। ক্ষুধার্তদের খাবার খাওয়ান।

মকর রাশিফল (Capricorn Horoscope)​: মকর রাশির জাতকদের জন্য আজকের দিনটি শুভ। ক্রয়-বিক্রয়ের কাজ করেন যাঁরা, তাঁরা ভালো মুনাফা অর্জন করতে পারবেন। সুসংবাদ পাবেন। বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টা বাড়বে। তবে অপ্রয়োজনী ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন। তা না-হলে এর ফলে আপনাদের মেজাজ বিগড়ে যেতে পারে। ধর্মীয় যাত্রায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য আজ ৮৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। চন্দনের তিলক লাগান।

কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​: কুম্ভ রাশির জাতকরা আজ ভাগ্যের সঙ্গ পাবে। আধ্যাত্মিকতা ও ধর্মে রুচি বাড়বে। যাত্রা ও মঙ্গল উৎসবে অংশগ্রহণ করতে পারেন। সময়ের সদ্ব্যবহার করলে ভাগ্যোন্নতি ঘটবে। চাকরিতে উচ্চাধিকারিকদের সহযোগিতা লাভ করবেন। কোনও শুভ সুযোগ লাভ করবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। আজ কাউকে টাকা ধার দেবেন না, কারণ সেই টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম। ব্যবসা সম্প্রসারণের জন্য বাবার পরামর্শ প্রয়োজন হবে।
এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ৬৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সাদা রেশমী বস্ত্র দান করুন।

মীন রাশিফল (Pisces Horoscope)​: মীন রাশির জাতকদের আজকের দিনটি সাধারণ। মা-বাবা ও গুরুর সেবা করার সুযোগ পাবেন। উন্নতির একাধিক পথ প্রশস্ত হবে। পড়াশোনা ও আধ্যাত্মিকতায় রুচি বাড়বে, তবে আজ শত্রুদের থেকে সতর্ক থাকুন। পরিবারে কোনও বিবাদ উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বড়দের পরামর্শে তা সন্ধ্যার মধ্যে মিটে যাবে। জীবনে উন্নতির নতুন পথ প্রশস্ত হবে।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৭৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। শনির দর্শন ও তেল নিবেদন করুন।

১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার রাশিফলে কী রয়েছেআপনার রাশির জন্য কি পরামর্শএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনামকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।