× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ

আপনার প্রয়োজনীয় ছয় অ্যাপস

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

বিজ্ঞানপ্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহার করে নানা ধরনের প্রয়োজন মেটানো যায়। আজ আপনার প্রয়োজনে লাগতে পারে এমন ছয়টি অ্যাপস এর কথা জেনে নিন।

১. ওন্ডরলিস্ট অ্যাপটি অ্যাসিস্টেন্ট হিসেবে কাজ করবে। প্রতিদিন কী কী কাজ রয়েছে, তা জানাবে অ্যাপটি। চাইলে তা অন্যের সঙ্গে শেয়ারও করা যাবে। বিনা মূল্যের এই অ্যাপটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে http://goo.gl/tM3tuo ঠিকানা থেকে এবং আইওএস স্মার্টফোনে http://goo.gl/g6ISk9 ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।

২. অনলাইনে কোনো কিছু পড়ার ক্ষেত্রে সময় কম থাকলে, তা পরবর্তীতে পরার জন্য সংক্ষরণ করা যাবে পকেট অ্যাপটির মাধ্যমে। বিনা মূল্যের অসাধারণ এই অ্যাপটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে http://goo.gl/ncL5ED ঠিকানা থেকে এবং আইওএস স্মার্টফোনে http://goo.gl/H0njYN ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।

৩. যারা বিভিন্ন ব্লগ ও নিউজ সাইট ভিজিট করেন, তাহলে সে সবগুলোর খবর একটি প্লাটফর্ম হিসেবেই পেতে পারেন ডিগ অ্যাপটির মাধ্যমে। আরএসএস ফিডস এর মাধ্যমে সাইটগুলোর নিয়মিত সব খবর পাওয়া যাবে অ্যাপটিতে। বিনা মূল্যের এই অ্যাপটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে http://goo.gl/UemQ5T ঠিকানা থেকে এবং আইওএস স্মার্টফোনে http://goo.gl/SBCh25 ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।

৪. অ্যাপস স্টোরগুলোতে আবহাওয়াবিষয়ক বিভিন্ন অ্যাপ রয়েছে। কিন্তু এর মধ্যে অন্যতম সেরা একটি অ্যাপ হিসেবে অনেকেরই পছন্দ ওয়েদার আন্ডারগ্রাউন্ড অ্যাপটি। বিনা মূল্যের এই অ্যাপটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে http://goo.gl/sUzNW5 ঠিকানা থেকে এবং আইওএস স্মার্টফোনে http://goo.gl/AyczRP ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।

৫. মিটিং, ইন্টারভিউ, বিজনেস কার্ডসহ যাবতীয় নোট গুছিয়ে রাখা যাবে এভারনোট অ্যাপটির মাধ্যমে। নোট রাখার জন্য বেশি জনপ্রিয় এই অ্যাপটি ডাউনলোড করা যাবে https://evernote.com/download ঠিকানা থেকে।

৬. চ্যাটিং অ্যাপ হিসেবে স্লেক অ্যাপটির মাধ্যমে সহকর্মীদের সঙ্গে বেশ সমন্বয় করা যায়। লিংক এবং ডকুমেন্ট শেয়ার করার জন্য এর ডিজাইনটি বেশি উন্নতমানের। বিনা মূল্যের এই অ্যাপটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে http://goo.gl/qTsRSM ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে এবং আইওএস স্মার্টফোনে ডাউলোড করা যাবে http://goo.gl/oblsqq ঠিকানা থেকে।

তথ্যসূত্র : বিজনেস ইনসাইডার


এ ক্যটাগরির আরো খবর..