× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

এনডিএম রিপোর্ট

কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রদের সহযোগিতা করা হবে -ববি হাজ্জাজ

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
https://thenewse.com/wp-content/uploads/NDM-Press-Release-Bobby-Hajjaj.jpg

এদেশের অনেক অর্জন তরুণ এবং ছাত্র সমাজের হাত ধরে এসেছে৷ ২০১৮ সালে তীব্র ছাত্র আন্দোলনের মুখে বাতিল হওয়া কোটাপ্রথা সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিহিংসার রাজনীতির কারণে আদালতকে ব্যবহার করে আবার সামনে আনা হয়েছে৷ উচ্চ আদালতের রায়ে একমাসের জন্য স্থিতাবস্থা থাকলেও আমরা চাই সবধরণের বৈষম্যমূলক কোটাপ্রথা চিরস্থায়ীভাবে বিলুপ্ত হোক। এজন্য আন্দোলনকারী ছাত্রদের রাজনৈতিক, আর্থিক এবং আইনি যেকোন সহযোগিতা করতে আমরা প্রস্তুত।” বলেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

রবিবার (১৪জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন ববি হাজ্জাজ।

তিনি উল্লেখ করেন, “মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাঁদের তালিকা করা প্রয়োজন। শহীদ পরিবারের প্রতি রাষ্ট্র কি দায়িত্ব পালন করেছে আমরা সেটা জানতে চাই৷ নিরপেক্ষ কমিশন গঠন করে বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় যাদের অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক আছে তাঁদের ব্যাপারে তদন্ত করতে হবে৷ একইসাথে এই কমিশনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী এবং সমাজের অনগ্রসর শ্রেণিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধমে কিভাবে মূলধারায় আনা যায় সেটার কৌশলপত্র প্রণয়ন করতে হবে৷ সেখানে তাঁদের জন্য যদি কোন কোটা বরাদ্দ রাখার সুপারিশ করা হয় আমরা মেনে নিব তবে এরমধ্যে মুক্তিযোদ্ধা পরিবার হিসাবে কোন কোটা থাকতে পারে না।”

ছাত্রদের উপর পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে এনডিএম চেয়ারম্যান বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ঘটনার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই৷ তথাকথিত ছাত্রদের নিয়ে গঠিত ছাত্রলীগ নামক গ্যাংস্টার বাহিনী এবং প্রশাসন যেভাবে আন্দোলনরত ছাত্রদের হুমকি দিচ্ছে তাতে আমরা উদ্বিগ্ন।”

ববি হাজ্জাজ বলেন, “আমরাও নৈতিকভাবে কোটাপ্রথা বিরোধী আন্দোলনের সাথে আছি৷ ২০১৮ সালেও আমরা এই দাবিতে কর্মসূচি পালন করেছি। এইবার প্রয়োজনে দেশব্যাপী গণস্বাক্ষর আদায়, রোডমার্চ এবং অবরোধের মাধ্যমে আমরা দাবি আদায়ে ভূমিকা রাখব৷ মনে রাখতে হবে, এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ছাড়া জনগণ কখনোই বৈষম্য এবং নিপীড়ন থেকে মুক্তি পাবে না।”


এ ক্যটাগরির আরো খবর..