× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

সিপাহী বিপ্লবীদের শাস্তি দিতে আন্দামানে গড়া হয়েছিল এই ভূতুড়ে দ্বীপ

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৫ মার্চ, ২০২০
আন্দামানের ভূতুড়ে দ্বীপ

অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেস্কঃ ব্রিটিশ বিদ্রোহীদের শাস্তি দিতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটি ছোট্ট দ্বীপে এক সময় গড়ে উঠেছিল জনবসতি। সময়ের বিবর্তনে আজ যা ভূতুড়ে দ্বীপে পরিণত হয়েছে।

কী হবে যদি হঠাৎ করে পৃথিবী থেকে সব মানুষ উধাও হয়ে যায়? কী অবস্থা হবে আমাদের বাড়ি-ঘড়, দালানকোঠাগুলোর? বাস্তবে ব্যাপারটা দেখতে পাওয়া হয়তো সম্ভব হবে না। কিন্তু যদি ব্যাপারটি কল্পনা করতে চান, তাহলে তাকাতে পারেন ভারত মহাসাগরের মাঝে ছোট্ট একটা ভুতূরে দ্বীপের দিকে।

আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটি ছোট্ট দ্বীপে এক সময় গড়ে উঠেছিল জনবসতি। মাথা তুলে দাঁড়িয়েছিল দালানকোঠা। কিন্তু এখন সেসব কিছুরই দখল নিয়ে নিয়েছে জায়গাটির প্রকৃত মালিক- প্রকৃতি।

আন্দামানের ভূতুড়ে দ্বীপ

বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ হলো ৫৭২ টি উপকূলীয় দ্বীপের সমন্বয়ে গঠিত। তার মধ্যে ৩৮টি দ্বীপে এখনও মনুষ্য বসতি গড়ে ওঠেনি। সামুদ্রিক দিক দিয়ে এটি ভারতের চেয়ে অবশ্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দিকেই বেশি ঝুঁকে আছে। এটি পরিচিত এর চমৎকার সমুদ্র সৈকত, মৎস্য সম্পদ, কোরাল রীফ আর ঘন জঙ্গলের জন্য। কিন্তু এমন মনোরম ও সরলশান্ত এক দ্বীপের রয়েছে এক অন্ধকার অতীত।

 

আমাদের আলোচ্য এই দ্বীপের নাম রস আইল্যান্ড। এটি এক অদ্ভুত দ্বীপ যেখানে ১৯ শতকের ব্রিটিশ ধ্বংসাবশেষ পড়ে আছে। ১৯৪০-এর দশকে পরিত্যক্ত হওয়া এই দ্বীপকে আবার নিজের দখলে নিয়ে নিচ্ছে প্রকৃতি। পোড়ো বাংলো, বিরাট এক গির্জা, বলরুম, এমনকি এক গোরস্থান, সবই এক সাথে দিনে দিনে ক্ষয়ে যাচ্ছে। আর সেসব জায়গা দখল করে নিচ্ছে দুর্বার প্রকৃতি।

 

 

১৮৫৭ সালে ভারতে সিপাহী বিপ্লবের জবাবে ব্রিটিশ সম্রাজ্যের শাসকরা এই বিচ্ছিন্ন দ্বীপগুলোকে ভারতের বিপ্লবীদের শাস্তি দেবার জায়গা হিসেবে ব্যবহার করতে শুরু করে। ১৮৫৮ সালে যখন প্রথমবারের মত সেখানে ২০০ কারাবন্দীকে নিয়ে আসা হলো, তখন সেখানে ছিল ঘন জঙ্গল। রস আইল্যান্ডকে প্রথম বন্দীশালা হিসেবে প্রতিষ্ঠিত করার আরেক কারণ হলো সেখানে পানির সহজলভ্যতা। বন্দীদেরকে বলা হয়েছিল সেই বিশাল জঙ্গল কেটে সাফ করে ফেলতে। ইংরেজ অফিসারেরা জাহাজ থেকে নামেননি।

ধীরে ধীরে সম্প্রসারন হতে থাকে শাস্তির জায়গা। বন্দীদেরকে আশেপাশের দ্বীপে নির্মিত ব্যারাক আর কারাগারে নেওয়া হতে থাকলো। রস আইল্যান্ড হয়ে গেল এক প্রশাসনিক নিয়ন্ত্রনাগার এবং উচ্চ পদস্থ কর্মকর্তা ও তাদের পরিবারের বিলাশবহুল আবাসনের স্থান। যেহেতু বিভিন্ন দ্বীপে পানিবাহিত নানান রোগের কারণে মানুষের আয়ু কম হয়ে থাকে, রস আইল্যান্ডের ক্ষেত্রে তাই সতর্কতা চূড়ান্ত পর্যায়ে রাখা হলো। রস আইল্যান্ডকে বানানো হলো বসবাসের এক অসাধারন স্বর্গ হিসেবে। সেখানে নির্মিত হলো এক গির্জা, পানি বিশুদ্ধিকরনের প্লান্ট, সেনা ব্যারেক সহ আরো নানান স্থাপনা। একটি পাওয়ার স্টেশনের ছোট এক ডিজেল জেনারেটর দিয়ে সমগ্র দ্বীপে বিদ্যুৎ সরবরাহ করে তা আলোকিত রাখা হতো আর আশেপাশের সব হাহাকার ভুলে থাকা যেত।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান যখন সেখানে আক্রমন করে বসলে এই বিলাসবহুল জীবনযাপনে ছেদ পড়ে। দ্বীপের সব কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে। ১৯৩৮ সালে ব্রিটিশেরা সব রাজনৈতিক বন্দীকে ছেড়ে দেয়। আর ১৯৪২ সাল নাগাদ সকল ব্রিটিশ সেনা সেখান থেকে চলে যায়। তবে এমন দশা বেশিদিন থাকেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে অবশ্য ব্রিটিশরা আবার ফিরে এসেছিল সেই দ্বীপে। এর কিছুদিন পরে ১৯৪৭ সালে ভারত উপমহাদেশ স্বাধীনতা লাভ করে। তার পরে অবশ্য এই দ্বীপ এর রক্ষনাবেক্ষনের দায়িত্ব ভারত নিয়েছিলো ১৯৭৯ সালে।

 

আন্দামানের ভূতুড়ে দ্বীপ

ঔপনিবেশিক সময়ের স্থাপনাগুলো আজো সেখানে অতীতের বর্বরতার সাক্ষী। সেখানকার রাজকীয় ছাদ, ইতালীয় টাইলসের মেঝে, জমজমাট বাজার কিছুই আর নেই। রয়েছে ছাদ ছাড়া কমিশনারের বাংলোবাড়ির কংকাল, ধ্বসে পড়া গির্জা আর প্রচুর নাম না জানা ভবনের দেওয়াল।  আর সেগুলো চিরে দেওয়াল পেচিয়ে পেচিয়ে বেয়ে ঊঠছে গাছ। প্রকৃতি দ্বীপটিকে তার নিজের মত করে লালন করছে।

 

১৯০০ এর শুরুর দিকে সেখানে ব্রিটিশেরা মজা করে শিকার করবার জন্য একদল হরিন ছেড়েছিলো। কিন্তু সেখানে ব্রিটিশেরা চলে যাবার পরে হরিন শিকার করার জন্য অন্য কোন বুনো প্রাণীও ছিল না। সেসব হরিন নতুন গজানো গাছ খেয়ে ফেলে বনাঞ্চলের বৃদ্ধি ব্যাহত করতো। তবে সে সমস্যা মিটে গিয়েছে। এখন প্রচুর গাছ সেখানে, সাথে রয়েছে হরিন, খরগোশ আর ময়ূর যা দর্শনার্থীদের বেশ ভালোই লাগবে।

 

 

শাস্তির জায়গাগুলো বাতিল হবার ৮ দশক পার হয়ে গিয়েছে। সেখানে বর্বরতার এক কালো অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। রস আইল্যান্ড এখন এক উদাহরণ।  পুরো পৃথিবী থেকে মানুষ চলে গেলে পৃথিবী কেমন হতে পারে তার ধারনা পাওয়া যাবে রস দ্বীপের দিকে তাকালে, যেখানে প্রকৃতিই একচ্ছত্র ক্ষমতার অধিকারী।


এ ক্যটাগরির আরো খবর..