জুনেল আহমেদ আরিফ,দক্ষিণ সুরমা সিলেট প্রতিনিধিঃ আজ ৯ই ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে সিলেটে এক সমাবেশ ও র্যালীর আয়োজন করা হয়।
দুর্নীতিমুক্ত করণ ফোরাম বাংলাদেশ এর সিলেট জেলা কমিটির উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্ট কালেক্টরেট জামে মসজিদ এর সম্মুখে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
“দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই”
“বড়লোকদের দুর্নীতি কমলে দেশের দুর্নীতি কমবে” সহ ইত্যাদি লিখা সম্বলিত প্লে কার্ড নিয়ে সকল শ্রেনি পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সিলেট ছাত্র কল্যান সংস্থার সভাপতি জনাব এম এ রহমান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার মহিউদ্দিন আহমেদ, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা খলিলুর রহমান সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
বক্তারা দাবি করেন দেশের দুর্নীতি কমাতে হলে সর্ব প্রথম শীর্ষস্থানীয় ব্যাক্তিদের দুর্নীতি কমাতে হবে।