× Banner
সর্বশেষ
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

ডেস্ক রিপোর্টার

আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার বিশ্বরেকর্ড রোহিতের

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
rohit sharma

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ছক্কা হাকানোর বিশ্বরেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

ওয়ানডে বিশ্বকাপের নবম ম্যাচে গতকাল আফগানিস্তানের বিপক্ষে ভারতীয়  ইনিংসের অষ্টম ওভার পর্যন্ত তিনটি ছক্কা মারেন রোহিত। যার সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ৫৫৪ ছক্কার মালিক হন তিনি। এতে ভেঙ্গে যায় ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার ক্রিস গেইলের ছক্কার বিশ্বরেকর্ড।

তিন ফরম্যাটে ৪৮৩ ম্যাচ খেলে ক্যারিয়ারে ৫৫৩টি ছক্কা মেরেছেন গেইল। ১০৩ টেস্টে ৯৮, ৩০১ ওয়ানডেতে ৩৩১ ও ৭৯ টি-টোয়েন্টিতে ১২৪টি ছক্কা মারেন গেইল।

তিন ফরম্যাটে ৪৫৩ ম্যাচ খেলে ৫৫৪ ছক্কার মালিক এখন রোহিত। ৫২ টেস্টে৭৭টি,২৫২ ওয়ানডেতে ২৯৫টি ও ১৪৮ টি-টোয়েন্টিতে ১৮২টি ছক্কা মারেন গেইল।৫২৪ ম্যাচে ৪৭৬ ছক্কা নিয়ে তৃতীয়স্থানে আছেন পাকিস্তানের সাবেক খেলোয়াড় শহিদ আফ্রিদি।


এ ক্যটাগরির আরো খবর..