× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

ডেস্ক

আন্তর্জাতিক আইনের সকল নিয়ম লঙ্ঘন করেছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা -পাকিস্তান

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ জুন, ২০২৫
ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

জাতিসংঘ সনদের অধীনে ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে। আন্তর্জাতিক আইনের সকল নিয়ম লঙ্ঘন করেছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ।

রোববার (২২ জুন) যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে বিবৃতিতে একথা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সামাজিকমাধ্যম এক্সে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইরানের বিরুদ্ধে চলমান আগ্রাসনের কারণে ওই অঞ্চলে উত্তেজনা ও সহিংসতা উদ্বেগজনক। উত্তেজনা আরও বৃদ্ধি পেলে এই অঞ্চল এবং এর বাইরেও মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়বে।’

ইসলামাবাদ আরও যোগ করেছে, ‘আমরা বেসামরিক নাগরিকদের জীবন ও সম্পত্তির প্রতি শ্রদ্ধা জানানোর এবং অবিলম্বে সংঘাতের অবসান ঘটানোর অপরিহার্য প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছি। সকল পক্ষকে আন্তর্জাতিক আইন, বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে।’

এর আগে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, পাকিস্তান জানিয়েছে যে এই বছরের শুরুতে ভারত-পাকিস্তান সংঘর্ষের সময় তার নেতৃত্বের জন্য ২০২৬ সালে নোবেল শান্তি পুরষ্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনয়নকে তারা সমর্থন করবে।

উল্লেখ্য, ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য সমর্থন করার একদিন পর ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্চ এবং ইসফাহানে মার্কিন হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান।


এ ক্যটাগরির আরো খবর..