× Banner
সর্বশেষ
সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর – পরিবেশমন্ত্রী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার – আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন

আন্তর্জাতিক অহিংস দিবস পালনে গাংনীতে মানববন্ধন ও শান্তি পদযাত্রা

admin
হালনাগাদ: শনিবার, ৩ অক্টোবর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ আন্তর্জাতিক অহিংস দিবস পালনে মেহেরপুরের গাংনীতে মানব বন্ধন ও শান্তি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অংশ গ্রহণ করে ‘সংঘাত নয়; ঐক্যের বাংলাদেশ গড়ার স্লোগানে একমত প্রকাশ করেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

দি হাঙ্গার প্রজেক্ট, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস(আইএফএস), সুশাসনের জন্য নাগরিক সুজন এবং এক বাংলাদেশ নামের স্বেচ্ছাসেবী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

শনিবার বেলা সাড়ে ১০ টার দিকে অনুষ্ঠিত মানববন্ধন ও শান্তি পদযাত্রায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানু, গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদক লাইলা আরজুমান বানু, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম.এ খালেক, জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুজ্জামান খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি আব্দুর রশিদ, ফুলকুঁড়ি’র অধ্যক্ষ সিরাজুল ইসলামসহ বিভিন্ন শ্রেনী- পেশার মানুষ মানববন্ধন ও পদযাত্রায় অংশ গ্রহন করেন।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একই ব্যানারে অংশ গ্রহণ করায় অনুষ্ঠানে এক অন্যরকম মাত্রা যোগ করে।


এ ক্যটাগরির আরো খবর..