× Banner
সর্বশেষ
দিল্লির বিক্ষোভে বলপ্রয়োগের সমালোচনার পর আরএএফের নতুন নির্দেশনা, পেলেট গান ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা ৬ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা: নাবিক নিহত, ইউক্রেনকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া তেহরানের দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে আন্তঃজেলা পকেটমার দলের ১৬ সদস্যকে আটক, নগদ টাকা ও ২ টি মাইক্রোবাস জব্দ

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৯ মে, ২০২২

ঝিনাইদহে আন্ত:জেলা পকেটমার দলের ১৬ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার বিকেলে জেলা বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের জজ কোর্টের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- খুলনা সদরের হাফেজ উদ্দীনের ছেলে বাদল হাওলাদার (৫০), লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (৪০), চাঁন্দু সরদারের ছেলে ইসমাইল সরদার (৫০), রুপসা থানার জজ আলী শেখের ছেলে ইসহাক শেখ (৫০), মজিদ গাজীর ছেলে মনির গাজী (৪৪), ফুলতলার আব্দুল গফুর মোল্লার ছেলে ওমর ফারুক মোল্লা (২৫), বটিয়াঘাটার আব্দুর রহমানের ছেলে বিল্লাল হোসেন (৩২), নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার দুলাল চন্দ্র দে’র ছেলে রতন চন্দ্র দে (৩৭), আবুল কালামের ছেলে রাসেল (২৪), সিদ্ধিরগঞ্জ উপজেলার মুধু মিয়ার ছেলে শাহিন (২৫), নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নিজাম উদ্দনের ছেলে রুবেল খা (২২), সিলেটের দক্ষীন সুরমা উপজেলার আব্দুল শহিদ’রর ছেলে গুলজার আহম্মেদ (২৬), কুমিল্লার দাউদকান্দি উপজেলার আবুল হোনের ছেলে আব্দুল হালিম (৫৫), শরীয়তপুরের গোসাইর হাট উপজেলার আব্দুল সামাদ আলীর ছেলে শওকত আলী (৫০), বাগেরহাট সদরের আব্বাস শেখের ছেলে জুয়েল শেখ (২৮) ও মকলেস শেখের ছেলে মুরাদ শেখ (২৬)।

রোববার সকালে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ জানান, শনিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজ মাঠে জেলা বিএনপির সম্মেলনে হাজার হাজার মানুষের উপস্থিতি থাকবে এই সুযোগকে কাজে লাগিয়ে ওই চক্রটি ২ টি মাইক্রোবাস যোগে ঝিনাইদহে আসে।

সম্মেলন চলাকালীন সময়ে মোবাইল ফোন চুরি কারার সময় মুরাদ শেখ নামের এক আন্তঃ জেলা পকেটমার দলের সদস্যকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। এ খবর ছড়িয়ে পড়লে দলের অন্য সদস্যরা ২টি মাইক্রোবাসে পালিয়ে যাওয়া চেষ্টা করে। সেসময় ডিবি পুলিশের একটি দল ঝিনাইদহ শহরের জজ কোর্টের সামনে চেকপোষ্ট বসিয়ে ১৬ সদস্যকে আটক করে। সেসময় তাদের কাছে থেকে উদ্ধার করা হয় ১০ মোবাইল, ৬১ হাজার টাকা। জব্দ করা হয় দুটি মাইক্রোবাস। চক্রটি দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ টার্গেট করে এই অপরাধগুলো করে আসছিল বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..