আনোয়ারায় শ্রমিক যাত্রীবাহী বাস খাদে

রাজিব শর্মা, চট্টগ্রামঃ চট্টগ্রামের আনোয়ারায় যাত্রীবাহী বাস খাদে পড়ে সাত শ্রমিক আহত হয়েছেন।আহত সবাই আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেডের ইয়ংওয়ানের মালিকানাধীন জুতা তৈরি কারখানার শ্রমিক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন- জয়নাল আবেদিন (৪০), জাহেদা আক্তার (১৮), সায়মা (১৭), ডলি আক্তার (২১), শারমিন আক্তার (২০), বেলাল (১৮) ও লিজা (১৮)।

আহতদের বরাত দিয়ে হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, কারখানার শ্রমিকদের নিয়ে বাসটি বাঁশখালী থেকে আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে যাচ্ছিল। পথে আনোয়ারার বরুমছড়া রাস্তার মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।