অলঙ্কার মোড়ে হোটেল থেকে ৭৩ জুয়াড়ি আটক

রাজিব শর্মা,চট্টগ্রামঃ চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার অলঙ্কার মোড়ের সিটি ইন হোটেল থেকে ৭৩ জন জুয়াড়িকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৬ অক্টোবর) রাতে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সিটি ইন হোটেলে অভিযান চালানো হয়েছে। অভিযানে গিয়ে দেখা যায় হোটেলের চারতলা ভবনের এসিরুমে জুয়াড়িরা জুয়ার আসর বসায়। পরে জুয়ার আসর থেকে ৭৩ জন জুয়াড়িকে আটক করা হয়। আটকদের পাহাড়তলী থানায় সোপর্দ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।