× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

আনোয়ারায় বটতলী- বরৈয়া সড়ক বিচ্ছিন্ন

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭

রাজিব শর্মা,চট্টগ্রামঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের ইন্দো দীঘির পাড় এলাকায় কয়েক মাস আগে ভেঙ্গে যাওয়া কালভার্টটি মেরামত না করায় বটতলী-বরৈয়া সড়কে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। তবে ঝুঁকি নিয়ে চলাচল করছে হালকা ও মাঝারি ধরনের যানবাহন। এতে দুর্ভোগে পড়েছে এলাকার অন্তত ২০ হাজার মানুষ।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার বটতলী-বরৈয়া সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন। এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত হালকা ও ভারী যানবাহন চলাচল করে। সড়কের বটতলী ইউনিয়নের ইন্দো দীঘির পাড় এলাকার ওই কালভার্টে অনেক আগে ফাটল ধরে। কিন্তু সেটা মেরামত করা হয়নি।

এলাকাবাসীর অভিযোগ, অবিরত পার্শ্ববর্তী দুই ইটভাটার ভারী যানবাহন চলাচলের কারণে গত কয়েক মাস আগে কালভার্টটির দুই পাশ ভেঙ্গে যায়। তখন থেকে এই সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে রিকশা-ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা পারাপার হচ্ছে। আর ভারী যানবাহনগুলো ৫ কিলোমিটার পথ ঘুরে চলাচল করছে।

বটতলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী বলেন, কালভার্টটি ভেঙ্গে পড়ার কারণে বিভিন্ন এলাকার ২০ হাজারের বেশি মানুষ দুর্ভোগে পড়েছে। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে।

জানতে চাইলে আনোয়ারা উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান বলেন, বটতলী-বরৈয়া সড়কের আংশিক মেরামতসহ কালভার্টটি নির্মাণের জন্য চাহিদাপত্র তৈরি করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দরপত্র আহবান করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..