× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

আনারকে তৃতীয়বার মনোনয়ন দেওয়া হয়েছিল তার জনপ্রিয়তার জন্য -কাদের

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
আনারকে তৃতীয়বার মনোনয়ন দেওয়া

তৃতীয়বার মনোনয়ন দেওয়া হয়েছিল তার জনপ্রিয়তার জন্য। এলাকায় গিয়ে দেখেন, এলাকার মানুষরা তার জন্য শোকার্ত। ভেতরে সে কোনো অপকর্ম করে কি না- এসব যদিপ্রমাণ হয় তাহলে শেখ হাসিনা কাউকে ছাড় দেবেন না, দলের লোক হলেও না। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৩ মে) ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নবগঠিত কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপকমিটির সদস্যদের পরিচিতি সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের এমপি অপকর্মে জড়িত কি না তা তদন্তে বেরিয়ে আসবে। তদন্ত শেষ হওয়ার আগে কিছু বলতে পারছি না। তবে আওয়ামী লীগে অপরাধীদের কোনো ঠাঁই নেই।

জিরো টলারেন্সনীতি তার। ভারতের গণমাধ্যমে এসেছে চোরাচালানের কথা। তার মৃত্যুর আগে দেশের কোনো সাংবাদিকের অনুসন্ধানে প্রতিবেদনে কেন বিষয়টা এলো না? তিনি কী ছিলেন সেটা বড় কথা নয়, তার জনপ্রিয়তা দেখে দল মনোনয়ন দিয়েছিল।

যুব ও ক্রীড়া উপকমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে পরিচিতিসভায় উপস্থিত ছিলেন উপকমিটির কো-চেয়ারম্যান হারুনুর রশিদ, যুব ও ক্রীড়া উপকমিটির সদস্যসচিব ও হুইপ মাশরাফি বিন মর্তুজা, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান প্রমুখ।

চিকিৎসার কথা বলে ভারত গিয়েছিলেন আজীম। আট দিন নিখোঁজ থাকার পর গতকাল বুধবার তাঁর খুন হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।


এ ক্যটাগরির আরো খবর..