× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

সিলেট প্রতিনিধি

আদালতে যাওয়ার পথে যুবককে কুপিয়ে হত্যা

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

সিলেট আদালতে মামলার হাজিরা দিতে যাওয়ার পথে জুনায়েদুল ইসলাম (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত জুনায়েদুলের ভাই জাহিদুল ইসলাম (৩৩)।

৫ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের রুকনপুর গ্রামের জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ থানা পুলিশে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহত ও আহত দুজন সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের কলমপুর গ্রামের কনাই মিয়ার ছেলে।
আহতের বরাত দিয়ে পুলিশ জানায়, একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে জুনায়েদুল ও জাহেদুল মামলার হাজিরা দিতে সিলেটের আদালতে যাচ্ছিলেন। পথিমধ্যে ফেঞ্চুগঞ্জের রুকনপুর গ্রামের জামে মসজিদের পাশে অটোরিকশা পৌঁছানো মাত্র ১০/১৫ জন দুর্বৃত্ত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই জুনায়েদুলের মৃত্যু হয়। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত জাহেদুলকে দ্রুত উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আরিফ হোসাইন বলেন, পূর্ব বিরোধ থেকে জুনায়েদুল ও জাহেদুলের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় ঘটনাস্থলে জুনায়েদুল ইসলামের মৃত্যু হয়। আহতাবস্থায় জাহেদুলকে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান বলেন, মারামারি নিয়ে স্থানীয় প্রতিপক্ষের সঙ্গে তাদের বিরোধ ছিল। এ বিরোধ থেকে ২০২২ সালে হতাহতদের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় হাজিরা দিতে গেলে প্রতিপক্ষরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে জুনায়েদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।
এদিকে স্থানীয়দের ধারণ করা এক ভিডিওচিত্রে গুরুতর আহত জাহেদুল জানান, বালাগঞ্জের আহমদ আলীর ছেলেরা চারটি মোটরসাইকেলে এসে তাদের ওপর দা নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। হামলাকারীদের মধ্যে মজনু, বাছিত, এনাম, মেহাম্মদ আলী ও আলী হোসেনের নাম উল্লেখ করেছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..