আদনানের খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

মাসুদ পারভেজঃ চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে কলেজিয়েট স্কুলের ছাত্র আদনান ইসফার খুনের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুল-কলেজের পাঁচ শতাধিক ছাত্র।খুনিদের ফাঁসি দাবি সম্বলিত ডিজিটাল ব্যানার, হাতে লেখা পোস্টার ছিল ছাত্রদের হাতে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে তারা জড়ো হয়ে প্রথমে মানববন্ধন ও পরে বিক্ষোভ মিছিল করে।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি দুপুরে নগরীর জামালখানে নিজ বাসার অদূরে আদনানকে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার বাবা বাদি হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

এরপর পুলিশ হাজেরা তজু ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র মহিম, সাব্বির, মুনতাসির ও আবদুল্লাহ আবু সাঈদ এবং এসএসসি পরীক্ষার্থী আরমানকে আটক করে।

উদ্ধার করে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাও।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।