× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

আটোয়ারীতে ৪দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  পঞ্চগড়ের আটোয়ারীতে ৪দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা উপজেলা পরিষদ মাঠে উদ্বোধন করা হয়েছে।

‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশী ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সকালে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের সদস্য মোঃ মাজেদুর রহমান বকুল, লুৎফা বেগম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীরা রানী রায়, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরজাহান বেগম

প্রমুখ বক্তব্য রাখেন।

মেলায় দেশী-বিদেশী বিভিন্ন জাতের ফলদ বৃক্ষের চারার ১৫টি স্টল রয়েছে। মেলা আগামী ২০ জুলাই পর্যন্ত স্থায়ী থাকবে বলে আয়োজকরা জানান।


এ ক্যটাগরির আরো খবর..