এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদের উদ্যােগে LGSP-3 (১ম কিস্তি)’র অর্থায়নে ইউনিয়নের সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৩০ টি বাইসাইকেল এবং প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ শিক্ষার্থীকে স্কুল ব্যাগ ও ১৫০ শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়।
বলরামপুর ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদ চত্বরে গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল, স্কুল ব্যাগ ও টিফিনবক্স বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল।
বলরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা, উপ পরিচালক (উপসচিব) স্থানীয় সরকার প্রিয় সিন্ধু তালুকদার, জেলা পরিষদ সদস্য মাজেদুর রহমান বকুল, অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা প্রমুখ।
এসময় বলরামপুর ইউনিয়নের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক, ভিবাবক ও এলাকার জনগন উপস্থিত ছিলেন।
এ ক্যটাগরির আরো খবর..