× Banner
সর্বশেষ
প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য নগদ বিক্রি নিয়ে গুজব ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বহাল থাকবে: ফকির মাহবুব আনাম জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী

আটোয়ারীতে নকল ডিটারজেন্ট পাউডার ও মশার কয়েল কারখানার সন্ধান

admin
হালনাগাদ: সোমবার, ২৭ জুন, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে ডিটারজেন্ট পাউডার ও মশার কয়েল সহ ৪৫টি বিভিন্ন পণ্য উৎপাদনের নকল কারখানার সন্ধান পেয়েছে আটোয়ারী উপজেলা প্রশাসন। নকল কারখানার মালিক দম্পত্তির পৃথক ভাবে এক বছর করে কারাদন্ড দেয়া হয়েছে।

ঠাকুরগাও জেলার রুহিয়া সেনিহারী এলাকার এনামুল হকের পুত্র আনোয়ার হোসেন (৪৩) ও তার স্ত্রী আন্জুমান (৩৩) কিছুদিন আগে আটোয়ারী উপজেলার পুরাতন সাব-রেজিস্ট্রী অফিস সংলগ্ন উজ্জলের বাসা ভাড়া নিয়ে গোপনে কাপড় কাঁচা ডিটারজেন্ট পাউডার, কাপড় কাঁচা সাবান, রয়েল চা পাতা ও মশার কয়েল সহ প্রায় ৪৫টি পণ্য পর্যায়ক্রমে অবৈধভাবে উৎপাদন শুরু করে বিভিন্ন ব্রান্ডের মোড়কে বাজারজাত করে আসছিল।

২৬ জুন (রবিবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু রাফা মোহাম্মদ আরিফ পুলিশ ফোর্সসহ এক অভিযান চালিয়ে অবৈধভাবে উৎপাদিত নিম্নমানের প্রায় ৫ মণ ডিটারজেন্ট পাউডার, প্রায় ১০ বস্তা কাপড় কাঁচা সাবান ও প্রায় ১০ বক্স মশার কয়েল জব্দ করে কারখানার মালিক দম্পত্তি আনোয়ার হোসেন ও আনজুমানকে আটক করে।

আটকৃতদের তাৎক্ষণিক প্রত্যেককে এক বছর করে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।


এ ক্যটাগরির আরো খবর..