× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

আটার কেজি ৭০ টাকা

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
আটা

বাজারে আটার দাম আগে থেকেই বাড়তি। আবারো বাড়লো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যটির দাম। গত অক্টোবর থেকে কেজিপ্রতি আটা বিক্রি হচ্ছিলো ৬০ থেকে ৬৫ টাকা দরে। দ্রব্যটি সরবরাহকারী কয়েকটি কোম্পানি এবার দুই কেজির প্যাকেটের মূল্য নির্ধারণ করেছে ১৪৪ টাকা। অর্থাৎ, এবার ৬ টাকা বেড়ে কেজিপ্রতি দাম ৭০ টাকা ছাড়িয়ে গেলো।

গত বছরের মাঝামাঝি সময়ও প্রতি কেজি আটার দাম ছিলো ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে। এক বছরের ব্যবধানে সেটা শুধু দ্বিগুণ হয়েই থেমে থাকেনি,  সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানায়, এক বছরে প্যাকেটজাত আটার দাম ৬৩ ও খোলা আটার দাম ৮১ শতাংশ বেড়েছে।

বাজারে সব নিত্যপণ্যেরই দাম আকাশছোঁয়া। বিশেষ করে অতি জরুরি দুই পণ্য চাল ও আটার দাম যেন পাল্লা দিয়ে বাড়ছে। ৬০ টাকার নিচে তেমন কোনো চাল নেই বললেই চলে। দাম বাড়ার এই প্রতিযোগিতায় এবার চালকে ছাড়িয়ে গেল আটা।

বাংলাদেশ সবচেয়ে বেশি গম আমদানি করে রাশিয়া ও ইউক্রেন থেকে। এই দুটি দেশই যুদ্ধে জড়িয়ে আছে। স্বাভাবিকভাবেই তার মারাত্মক প্রভাব পড়েছে গম সরবরাহে। তার ওপর ভারতও গম রফতানিতে বিধিনিষেধ আরোপ করে। যার কারণে সার্বিকভাবে গম নিয়ে বিশ্ববাজারে একটা অস্থিরতা তৈরি হয়।


এ ক্যটাগরির আরো খবর..