× Banner
সর্বশেষ
আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন

ডেস্ক

আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
https://thenewse.com/wp-content/uploads/Tuesday-Horoscope.jpg
Tuesday Horoscope

আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। জেনে নিন প্রত্যেক রাশির আলাদা-আলাদা রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়।

মেষ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে। আপনি আজ একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আজ আপনি খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। বন্ধুদের সঙ্গে আপনি আজ সন্ধ্যা নাগাদ কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কোনও মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। এই রাশির বয়স্ক ব্যক্তিরা আজ তাঁদের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে বাড়িতে নোংরা জল জমা হতে দেবেন না।

বৃষ রাশি: আপনার একটি মূল্যবান জিনিস আজ ছিনতাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। পরিবারের একজন সদস্যার স্বাস্থ্যের বিষয়ে দুশ্চিন্তা হতে পারে। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, তাঁরা আজ কোনও বহু প্রতীক্ষিত সাফল্য অর্জন করবেন। আপনি আজ নিজের জন্য কিছুটা সময় পাবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ঠাকুরঘরে চন্দ্রযন্ত্র স্থাপন করে পুজো করুন।

মিথুন রাশি: সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও শারীরিক দিক থেকে আপনি ক্লান্ত হবেন না। আপনি আজ মামাবাড়ির একজন সদস্যের কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। আপনি আজ একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আজ আপনি খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। পরিবারের সদস্যদের সহায়তায় কর্মক্ষেত্রে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ আপনার পছন্দের কাজগুলি বেশি করে করবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে অবশ্যই নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে লাল অথবা মেরুন রঙের কাচের বোতলে জল ভরে রেখে সূর্যের আলোয় রেখে দিন। তারপর সেই জল স্থানের জলের সঙ্গে মিশিয়ে স্নান করুন।

কর্কট রাশি: আপনি আজ নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার জন্য অনেকটা সময় পাবেন। আর্থিক দিক থেকে আজ আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। একজন পুরনো বন্ধুর সঙ্গে আজ আপনার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন ঘটবে। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লোককে স্নানের পর সাদা চন্দনের তিলক কপালে লাগান।

সিংহ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। কোনও দীর্ঘমেয়াদী বিনিয়োগ এড়িয়ে চলুন। বন্ধুদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। পরিবারের সদস্যদের কাছ থেকে আজ আপনি কিছু ভালো পরামর্শ পাবেন। সেগুলিকে সঠিকভাবে মেনে চলুন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। কিছু নতুন ধারণার মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ অবসর সময়ে বই পড়তে পারেন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে কলায়ের আটা দিয়ে তৈরি মিষ্টি নিজের খান এবং দান করুন।

কন্যা রাশি: কর্মক্ষেত্রের কাজ দ্রুত শেষ করে আজ আপনি নিজের পছন্দমতো সময় অতিবাহিত করবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। যাঁদের কুঅভ্যাস আপনাকে প্রভাবিত করতে পারে তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। কোথাও ভ্রমণের মাধ্যমে প্রেমঘটিত যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনি যদি একদিনের ছুটি নিয়ে কোথাও বেড়াতে যেতে চান সেক্ষেত্রে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কোথাও সফরের মাধ্যমে আপনি লাভবান হতে পারেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে গাছের টবে রঙিন পাথর ও মার্বেল রেখে সেই টব বাড়ির একটি কোণে রাখুন।

তুলা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। এই রাশিচক্রের ব্যবসায়ীদের আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে অর্থ বিনিয়োগ করতে হবে। আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য অবশ্যই সঠিকভাবে পরিশ্রম করে যান। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি একটি অসুবিধার সম্মুখীন হতে পারেন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ভগবান ভৈরবের আরাধনা করুন।

বৃশ্চিক রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। আপনার নিজের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটালে আপনি সাফল্যের সম্মুখীন হবেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আজ আপনার সঙ্গে কিছু ভালো এবং মন্দ ঘটনা ঘটবে। যার ফলে আপনি বিভ্রান্ত হয়ে পড়বেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে রুপোর চুড়ি পরুন।

ধনু রাশি: আপনার দ্রুত নেওয়া একটি পদক্ষেপ আপনাকে অনুপ্রাণিত করবে। সাফল্য অর্জনের জন্য সময়ের সঙ্গে সঙ্গে নিজের ধারণাকে অবশ্যই পরিবর্তন করুন। এর ফলে আপনার ব্যক্তিত্বে একটি ইতিবাচক পরিবর্তন আসবে এবং মন সমৃদ্ধ হবে। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পাবেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কিছু সৃজনশীল কাজকর্মে যুক্ত থাকতে পারেন। আপনার চারপাশে আজ কী কী ঘটছে সেদিকে সতর্ক থাকুন। নাহলে, কেউ আপনাকে সমস্যায় ফেলতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন।
প্রতিকার: পেশাগত জীবনে উন্নতির লক্ষ্যে প্রতিদিন সূর্যের ১২ টি নামের (মিত্র, রবি, সূর্য, ভানু, খগ, পূষণ, হিরণ্যগর্ভ, মরিচ, আদিত্য, সবিত্র, অর্ক, ভাস্কর) প্রতি শ্রদ্ধা জানান।

মকর রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। মন ভালো রাখার জন্য আজ আপনি কিছু আকর্ষণীয় বই পড়তে পারেন। বাড়ির পরিবেশে আজ কোনও পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সেই বিষয়ে নিশ্চিত হন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। যাঁরা ব্যাঙ্কিং ক্ষেত্রে কাজ করছেন তাঁরা আজ একটি সুখবর পেতে পারেন। শুধু তাই নয়, যোগ্য ব্যক্তিদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে রুপোর ওপর শুক্র যন্ত্র খোদাই করুন।

কুম্ভ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। যাঁরা নিজেদের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন তাঁদের আজ অত্যন্ত সতর্ক থাকতে হবে। নাহলে, তাঁরা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় কাটান। উপার্জন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আজ আপনার মধ্যে প্রয়োজনীয় মনোবল বজায় থাকবে। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই একটি আংটিতে মঙ্গল যন্ত্র খোদাই করে তা ধারণ করুন।

মীন রাশি: আপনার যদি আজ কোথাও দীর্ঘ সফরের সম্ভাবনা থাকে সেক্ষেত্রে অবশ্যই শরীরের প্রতি যত্নশীল হন। কাউকে অর্থ ধার দেওয়া থেকে বিরত থাকুন। পাশাপাশি, যদি ধার দিতেই হয় সেক্ষেত্রে লিখিত প্রমাণ রাখুন। পরিবারের হিতসাধনে অবশ্যই সঠিক পরিশ্রম করুন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। বাড়ির সব কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা আজকে অবসর সময়ে টিভিতে বা মোবাইলে একটি সিনেমা দেখতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বৈদ্যুতিক যানবাহন ব্যবহার করুন।


এ ক্যটাগরির আরো খবর..