× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

আজ ৬ ফেব্রুয়ারি শনিবার রাশিফল অনুযায়ী কেমন কাটবে দিন

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Horoscope.jpg

আজ ৬ ফেব্রুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ, ২৪ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ রোজ শনিবার। সিদ্ধিদাতা গণেশের গগনা অনুযায়ী আপনার আজকের রাশিফল কেমন কাটবে জেনে নিন।

মেষঃ নতুন সম্পর্ক অনেক দিন পর্যন্ত সঙ্গে থাকবে। কোন কারণে আপনি খিটখিটে মেজাজের হয়ে যেতে পারেন আজকে। বাড়িতে অনুষ্ঠানের কারণে স্ত্রীর সঙ্গে সময় কাটাতে পারবেন না। এই রাশির জাতক জাতিকারা আজকের দিনে মা এবং মামাবাড়ির দিক থেকে আর্থিক সাহায্য পাবেন।

বৃষভঃ অবসর সময়ে বই পড়তে গেলে পরিবারের সদস্যরা আপনার মনোযোগ নষ্ট করবে। আজকের দিনে আপনার বিশ্রামের প্রয়োজন। স্ত্রীর থেকে বিশেষ মনযোগ পাবেন। বেশি খরচ না করাই ভালো। ভালোবাসার মানুষের থেকে দূরে থাকলে, তাঁকে আজকের দিনে মিস করবেন।

মিথুনঃ ভালোবাসার মানুষ কথা না শোনায় মন খারাপ করতে পারে। হাসি দিয়ে সমস্ত সমস্যার সমাধান করুন। ব্যবসায়ীদের কাছে আজকের দিনটি ভালো নয়। তাড়াতাড়ি কাজ সেরে বাড়িতে ফিরুন, কেউ অপেক্ষারত আপনার জন্য। অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে আজকের দিনে।

কর্কটঃ সম্পর্কে গুরুত্ব দিতে শিখুন, নাহলে সম্পর্কে ফাটল ধরবে। শরীরকে সুস্থ রাখতে খেলাধূলায় অংশ নিন। বাড়ি থেকে বেরোনোর আগে সমস্ত জরুরী কাগজপত্র গুছিয়ে নিন। বন্ধু এবং পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটান।

সিংহঃ ভালোবাসার মানুষের সঙ্গে আজকের দিনে অনেকটা সময় কাটাতে পারবেন। অর্থ সঞ্চয়ে গুরুত্ব দিয়ে সঞ্চয়ের প্রতি মনযোগী হোন। আজ আপনি প্রশংসিত হবেন। আজকের দিনে আত্মীয়রা আপনাকে সাহায্য করতে পারবে।

কন্যাঃ আজ আপনি অন্যদের দ্বারা প্রশংসিত হবেন। কাছের মানুষের সঙ্গে ঝগড়া কোর্ট পর্যন্ত যেতে পারে। ভালোবাসার মানুষের সঙ্গে আজকের দিনে অনেকটা সময় কাটাতে পারবেন। নিজের কাজের প্রতি যত্নশীল হোন, নাহলে সমস্যা হতে পারে।

তুলাঃ গুরুত্বপূর্ণ দিন ভুলে যাওয়ায় স্ত্রীর সঙ্গে ঝগড়া হতে পারে। অর্থ সংক্রান্ত সমস্যার মীমাংসা হয়ে অনেক অর্থের অধিকারী হবেন আপনি। ফাঁকা সময়ে ইচ্ছে মত কিছু করুন। ব্যস্ত সিডিউলের মাঝেও নিজের জন্য কিছুটা সময় পাবেন।

বৃশ্চিকঃ দেশের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। আজকের দিনে আর্থিক দিক থেকে শক্তিশালী থাকবেন। স্ত্রীর সঙ্গে সুন্দর একটি দিন কাটাবেন। অবসর সময়ে সঠিক কাজ করুন, নাহলে মেজাজ খারাপ হতে পারে।

ধনুঃ কাছের মানুষদের একটু সময় দিন, নাহলে মন খারাপ লাগতে পারে। কাউকে ধার দেওয়া অর্থ আজকের দিনে ফেরত পেতে পারেন। ভালোবাসার সম্পর্কে সমস্যা আসতে পারে। বাচ্চাদের ধৈর্য্য সহকারে সামলাতে হবে আজকে।
কুম্ভঃ আজ এই রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন সুখের হবে। পরিচিত সোর্স কাজে লাগিয়ে কাজের সন্ধান পাবেন। কাছের বন্ধুর সাহায্যে সমস্যার সমাধান করতে পারবেন। পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকুন।
মীনঃ ভালোবাসার মানুষের সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনারে যেতে পারেন। শরীর সুস্থ রাখতে ভালো খাবার গ্রহণ করুন। কোন বিষয়ে পরিবারের সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে শুভ দিন। ঋণ দেওয়া অর্থ আজকের দিনে ফেরত পাবেন।
মকরঃ বন্ধুদের সঙ্গে আজকের দিনে সিনেমা দেখতে পারেন। আপনার ভাই বোনেরা আজকের দিনে আপনার থেকে আর্থিক সাহায্য চাইতে পারে। এই রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন সুখের হবে। যারা আপনার সাহায্য চাইছে, তাদের সহযোগিতা করুন।


এ ক্যটাগরির আরো খবর..