× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

ডেস্ক

আজ ৬০টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ

Dutta
হালনাগাদ: বুধবার, ৫ জুন, ২০২৪
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট

ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে ৬০টি উপজেলায় ভোটগ্রহণ আজ। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের ৬০টি উপজেলায় বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি এরইমধ্যে শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, দুর্গম এলাকা বিবেচনায় ১৯৭ কেন্দ্রে ব্যালট পেপার মঙ্গলবার (০৪ জুন) পাঠানো হয়েছে। আর ভোটের দিন সকালে চার হাজার ৯৪৭ কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হবে।

মোট পাঁচ হাজার ১৪৪টি কেন্দ্রে এক কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৮২০ জন তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

নির্বাচনে তিন পদে মোট ৭২১ জন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন ভোটের লড়াই করছেন।

চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে একজন, ভাইস চেয়ারম্যান তিনজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে একজনসহ মোট পাঁচজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আগের তিন ধাপের মতো এই ধাপেও ভোটকেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ১৭ থেকে ২১ জনের ফোর্স মোতায়েন রয়েছে। নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন ও নির্বাচনী অপরাধের সংক্ষিপ্ত বিচার করতে মাঠে নামানো হয়েছে শতাধিক নির্বাহী ও ৬০ বিচারিক ম্যাজিস্ট্রেট।

ভোটে মাঠে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি ১৬৬ প্লাটুন, ভোটকেন্দ্রে পুলিশ ১৯ হাজার ৪৭৮ জন, মোবাইল টিমে পুলিশ ছয় হাজার তিনজন, স্ট্রাইকিং ফোর্সে পুলিশ দুই হাজার ৬৭৩ জন এবং র‌্যাবের ১৫৪টি টিম রয়েছে। সব মিলিয়ে পুলিশের ৪১ হাজার ৩৭৯ জন ও আনসারের ৬৬ হাজার ৫৭৯ সদস্য নিয়োজিত রয়েছে।

গুরুত্ব বিবেচনায় ১৭টি উপজেলায় অতিরিক্ত ২৯ প্লাটুন বিজিবি, অতিরিক্ত ১৪টি র‍্যাব টিম, কোস্টগার্ড ৫ সেকশন ও অতিরিক্ত ১৬ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

দেশের ৪৯৫টি উপজেলায় এবার চার ধাপে ভোটের জন্য তফসিল দেয় ইসি। ইতোমধ্যে তিন ধাপের নির্বাচন শেষ হয়েছে। স্থগিত কিছু উপজেলায় ভোট হবে ৯ জুন। আর মেয়াদ পূর্ণ হওয়া সাপেক্ষে কয়েকটি উপজেলায় ভোট হবে আগামী বছর।


এ ক্যটাগরির আরো খবর..