আজ ৪ অক্টোবর শনিবার বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। জেনে নিন প্রত্যেক রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়।
মেষ রাশি: কোনও কাজে আজ আপনি বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। দীর্ঘস্থায়ী লাভের জন্য আপনি আজ কোনও শেয়ারে অথবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। প্রেমের জীবনে আপনাকে আজ সতর্ক থাকতে হবে। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। যার ফলে আপনার কাছে অবসর সময় থাকবে না। আপনি আজ চোখের সমস্যায় ভুগতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
গ্রহদোষ প্রতিকারের উপায়: আপনার রাগকে নিয়ন্ত্রণে রাখার জন্য মা সরস্বতীর আরাধনা করুন।
বৃষ রাশি: কর্মক্ষেত্রের কাজ দ্রুত শেষ করে আপনি নিজের পছন্দমতো সময় অতিবাহিত করবেন। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ ব্যতীত আজ কোথাও অর্থ বিনিয়োগ করবেন না। আপনার অনিয়ন্ত্রিত জীবনযাপন আজ পরিবারের সদস্যদের চিন্তা বৃদ্ধি করতে পারে। তাই, নিজেকে সংযত করার চেষ্টা করুন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। আপনি আজ দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। আজ আপনি একটি বহু প্রতীক্ষিত ফোন কল পেতে পারেন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে তামা অথবা সোনার চুড়ি পরুন।
মিথুন রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। এই রাশির কিছু অভিভাবক আজ তাঁদের সন্তানদের মাধ্যমে আর্থিক সুবিধা পেতে পারেন। যার ফলে তাঁরা অত্যন্ত গর্বিত হবেন। শিশুদের সঙ্গে আজ কিছুটা সময় কাটান। অপরিচিত ব্যক্তিদের কাছে নিজের গোপন তথ্যগুলি জানিয়ে দেবেন না। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। অর্ধাঙ্গিনীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: রাতে ভালো ঘুমনোর জন্য একটি কুকুরকে গমের রুটি খেতে দিন।
কর্কট রাশি: আপনার মনোমুগ্ধকর আচরণ আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। এই রাশিচক্রের ব্যবসায়ীদের আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে অর্থ সংরক্ষণ করতে হবে। নাহলে তা চুরির সম্ভাবনা রয়েছে। শিশুদের সঙ্গে আর কিছুটা সময় কাটান। এই রাশির প্রেমিক-প্রেমিকারা আজ তাঁদের পরিবারের সদস্যদের প্রতি অত্যাধিক সহানুভূতিশীল হবেন। আজ আপনার দূরে কোথাও সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি ক্লান্ত হয়ে পড়লেও লাভবান হতে পারেন। আজ আপনি বাড়ির ছাদে শুয়ে পরিষ্কার আকাশের দিকে দীর্ঘক্ষন তাকিয়ে থাকতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অশ্বত্থ গাছের শিকড়ে তেল অর্পণ করুন।
সিংহ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। একটি অপ্রত্যাশিত দায়িত্বের কারণে আজ আপনার দৈনিক পরিকল্পনা ব্যাহত হতে পারে। এই রাশির পড়ুয়াদের পড়াশোনার প্রতি অবশ্যই মনোযোগী হতে হবে। প্রতিটি কাজ আজ সতর্কতার সঙ্গে করুন। এই রাশির কিছুজন আজ থেকে জিমে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। বিবাহিত জীবনে আজ কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
গ্রহদোষ প্রতিকারের উপায়: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই একটি সর্পের ন্যায় আকৃতিযুক্ত আংটি পরিধান করুন।
কন্যা রাশি: কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হতে পারে। কোনও বিনোদনমূলক কাজকর্ম এবং রূপচর্চার ক্ষেত্রে অত্যধিক খরচ করা থেকে বিরত থাকুন। কোনও পারিবারিক উত্তেজনার সম্মুখীন হলে অবশ্যই সেক্ষেত্রে মাথা ঠাণ্ডা রাখুন। আজ আপনি অবসর সময়ে কোনও খেলাধূলায় ব্যস্ত হতে পারেন। তবে, আপনাকে সতর্ক থাকতে হবে। নাহলে আপনি চোটের সম্মুখীন হতে পারেন। আজ আপনি বাগানের কাজে অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কুষ্ঠ রোগীদের পাশাপাশি মূক ও বধির ব্যক্তিদের সেবা করুন।
তুলা রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। শিশুদের সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। আজ আপনি কোথাও কেনাকাটা করতে গিয়ে নিজের জন্য একটি সুন্দর পোশাক নির্বাচন করতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
গ্রহদোষ প্রতিকারের উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই একটি আংটিতে মঙ্গল যন্ত্র খোদাই করে তা ধারণ করুন।
বৃশ্চিক রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। পরিবারের সদস্যদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও বন্ধুদের সাহায্যে সেই সমস্যা থেকে মুক্ত হতে পারেন। আজ আপনি একাধিক জায়গা থেকে আকর্ষণীয় আমন্ত্রণ পেতে পারেন। এমনকি, আপনার আকস্মিক উপহার পাওয়ার সম্ভাবনাও রয়েছে। আপনার একজন বন্ধু তাঁর কোনও ব্যক্তিগত সমস্যার সমাধানের জন্য আপনার কাছ থেকে পরামর্শ চাইতে পারেন। আপনার একটি ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ অনেকেই আপনার প্রশংসা করবেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কাঁচা হলুদ, কেশর, হলুদ চন্দন, হলুদ রঙের শস্য এই সব দ্রব্য অগ্রাধিকারের সঙ্গে ব্যবহার করুন।
ধনু রাশি: শরীরকে সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। আপনি আজ কোনও খেলাধুলায় অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে আজ অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হতে পারেন। বাড়ির কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা আজকে অবসর সময়ে টিভিতে এবং মোবাইলে একটি সিনেমা দেখতে পারেন। কাউকে কিছু না জানিয়ে আপনি আজ বাড়িতে একটি ছোট্ট পার্টির আয়োজন করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হন এবং তাদেরকে সন্মান করুন।
মকর রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। বাবার কাছ থেকে পাওয়া একটি পরামর্শ কর্মক্ষেত্র সঠিকভাবে ব্যবহার করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে মাথায় কথা বলুন। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি আপনার একটি সমস্যার কথা ভাগ করে নিতে পারেন। বন্ধুদের সঙ্গেও আপনাকে সতর্কতার সঙ্গে কথা বলতে হবে। ভালোবাসার মানুষটির জন্য আপনি আজ গান গাইতে পারেন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে আপনি এবং আপনার ভালোবাসার মানুষ দু’জনেই নিরামিষ খাবার গ্রহণ করুন।
কুম্ভ রাশি: আপনার ঈর্ষাপরায়ণ মনোভাবকে দূরে সরিয়ে রাখুন। দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে আপনি আজ একটি অপ্রত্যাশিত সংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। ভালোবাসার মানুষটির জন্য আযাব নিয়ে একটি বিশেষ পরিকল্পনা করতে পারেন। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ ব্যতীত অর্থ বিনিয়োগ করবেন না। পরিবারের একজন অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ আপনাকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই “ওম গম গণপত্তায় নমঃ”-এই মন্ত্রটি প্রতিদিন ১১ বার করে পাঠ করলে লাভবান হবেন।
মীন রাশি: মনে রাখবেন, বাসস্থান সংক্রান্ত বিনিয়োগের ক্ষেত্রে এই দিনটি খুব একটা ভালো নয়। তাই, এদিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আজ আপনি একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। প্রিয়জনদের সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। বন্ধুদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। জীবনসঙ্গীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। আজ আপনি একজন বন্ধুর সাহায্যে একটি বড় সমস্যা থেকে বাঁচতে পারেন।
গ্রহদোষ প্রতিকারের উপায়: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে জলে রেড়ি অর্পণ করুন।