আজ ২৮ আগস্ট আপনার রাশিফল ও রাশি অনুসারে ভাগ্য বদলে পরামর্শ

আজ ২৮ আগস্ট আপনার রাশিফল ও রাশি অনুসারে ভাগ্য বদলে পরামর্শ
বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়।

আজ ২৮ আগস্ট আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের।  চন্দ্র আজ ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করবে। আজ আবার সর্বার্থসিদ্ধি যোগ, রবি যোগ, সৌভাগ্য যোগ ও আয়ুষ্মান যোগের প্রভাব থাকবে। এই যোগের প্রভাবে একাধিক রাশির জীবন উন্নতির পথে অগ্রসর হবে। জেনে নিন রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ। ​​

মেষ রাশিফল​মেষ রাশির জাতকরা অন্যের সাহায্যের ফলে স্বস্তি পাবেন। সারাদিন পরোপকারের কাজে সময় কাটাবেন। এ ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় করবেন এই রাশির জাতক। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের কারণে সহকর্মীর মেজাজ খারাপ হতে পারে। তাঁরা আপনাকে কিছু কটূ কথা শুনিয়ে দিতে পারেন। তবে নিজের ভাষায় সৌম্যতা বজায় রাখুন। জীবনসঙ্গীর অসুস্থতার কারণে দৌড়ঝাপ করতে হবে। সন্তানকে সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুত করবেন।

রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ: আজ ৯৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। বজরংবলীকে সিঁদূর নিবেদন করুন।

বৃষ রাশিফল​: বৃষ রাশির জাতকরা পরিজনদের সঙ্গে সুখপূর্ণ সময় কাটাবেন। পরিবারের ছোট সদস্যরা আনন্দ ও হাসিঠাট্টায় সময় কাটাবেন। সন্ধ্যা নাগাদ আত্মীয়ের কাছ থেকে সুসংবাদ পাবেন। বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে। বাবার সঙ্গে মনের কথা বলে কিছু সমস্যার সমাধান করবে। ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে নতুন সুযোগ পাবেন।

রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ: ভাগ্য ৬৪ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। বিষ্ণু সহস্ত্র নাম পাঠ করুন।

মিথুন রাশিফল​:  মিথুন রাশির জাতকরা মা-বাবা ও উচ্চাধিকারিকদের আশীর্বাদে মূল্যবান বস্তু ও সম্পত্তি লাভের নিজের ইচ্ছা পূরণ করায় আনন্দিত হবেন। নিজের জন্য ছোটখাটো পার্টির আয়োজন করতে পারেন। সন্ধ্যা নাগাদ কোনও যাত্রায় যাবেন না। কারণ গাড়ি খারাপ হতে পারে। এই রাশির অবিবাহিত জাতকরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।

রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ: ভাগ্য ৬৮ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। কৃষ্ণকে মাখন-মিশ্রীর ভোগ নিবেদন করুন।

কর্কট রাশিফল​: কর্কট রাশির জাতকরা পারিবারিক সম্পত্তি লাভে আনন্দিত হবেন। ভাই-বোনের সঙ্গে সম্পর্কে কথা কাটাকাটি চললে তা আজ সমাপ্ত হবে। ছাত্রছাত্রীরা মানসিক ও বৌদ্ধিক অবসাদ থেকে মুক্তি পাবেন। সন্ধ্যা নাগাদ মন্দিরে গেলে লাভান্বিত হবেন। আবেগতাড়িত হয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। তা না-হলে পরে অনুতাপ হতে পারে।

রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ: আজ ৯২ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। যোগ প্রাণায়াম অভ্যাস করুন।

​​ সিংহ রাশিফল​: সিংহ রাশির জাতকদের সমাজে নতুন পরিচিতি গড়ে উঠবে। ব্যবসায় সহকর্মীকে দিয়ে থাকা ঋণ ফিরে পাওয়ার সম্ভাবনা ত্যাগ করে থাকলে আনন্দিত হন, কারণ আজ সেই ধার দিয়ে থাকা টাকা ফিরে পেতে পারেন। এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুক হবে। সন্তানকে ভালো কাজ করতে দেখে আনন্দিত হবেন। সন্ধ্যাবেলা পরিবারের সদস্যরা আলাপ আলোচনায় সময় কাটাবেন। জীবনসঙ্গীর পারমর্শে ব্যবসায় লাভ হবে। রাজনীতির উদ্দেশে কাজ করছেন যে জাতকরা তাঁরা প্রত্যাশিত সাফল্য লাভ করবেন।

রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ: ভাগ্য ৬১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। শিব জপ মালা পাঠ করুন।

কন্যা রাশিফল​:  কন্যা রাশির জাতকরা সামাজিক কাজ করলে তাঁদের মান-সম্মান ও প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। এ ক্ষেত্রে জীবনসঙ্গীর সাহায্য পাবেন। স্বাস্থ্যের যত্ন নিতে হবে। সন্ধ্যা নাগাদ মা-বাবার সেবার সময় কাটাবেন। বয়স্ক সদস্যের পরামর্শে পারিবারিক বিবাদের সমাধান হবে। অর্থ লগ্নির জন্য দিন ভালো নয়।

রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ: ভাগ্য ৭৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করুন।

তুলা রাশিফল​:  তুলা রাশির জাতকরা আয়ের নতুন উৎস পাবেন। এর ফলে তাঁদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে। কর্মক্ষেত্রে অধিক দৌড়ঝাপের কারণে আপনার স্বাস্থ্যের ওপর প্রতিকূল প্রভাব পড়বে। আবহাওয়ার কারণেও স্বাস্থ্য প্রভাবিত হতে পারে। ছাত্রছাত্রীরা শিক্ষা প্রতিযোগিতায় বিশেষ অভিজ্ঞতা অর্জন করবেন। ব্যবসায়িক বিবাদে জড়াবেন না। বাণীর সৌম্যতার কারণে সমাজে সম্মান লাভ করবেন। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন করার জন্য ভাইয়ের সাহায্য নেবন। পরিবারের সদস্যের সাহায্যে বিবাহে আগত বাধা দূর হবে।

রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ: ভাগ্য ৬৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।

বৃশ্চিক রাশিফল​:  বৃশ্চিক রাশির যে জাতকরা চাকরির খোঁজ করছেন, তাঁদের জন্য আজকের দিন ভালো। অংশীদারীত্বের ব্যবসা করতে পারেন। শ্বশুরবাড়ির তরফে ধন লাভ করতে পারেন। চাকরিজীবীরা বিপরীত পরিস্থিতির মুখে পড়লে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। সন্ধ্যা নাগাদ বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টায় সময় কাটাবেন। এমন কোনও ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে, যার ফলে আপনার মানসিক অবসাদ কমবে।

রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ: আজ ৭৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। সরস্বতীর পুজো করুন।

ধনু রাশিফল​:  ​ধনু রাশির জাতকরা উপযোগী জিনিসে অর্থ ব্যয় করবেন। আত্মীয়ের সঙ্গে আর্থিক লেনদেন করার সময়ে ভালোভাবে চিন্তাভাবনা করে অগ্রসর হন। ছাতছাত্রীরা শিক্ষা ক্ষেত্রে নতুন সুযোগ পাবেন। আইনি মামলায় জয় লাভ করবেন। ব্যবসায় শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন। এ সময়ে সতর্ক থাকতে হবে আপনাদের।

রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ: ৭১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার পক্ষে। হলুদ বস্তু দান করুন।

মকর রাশিফল​:  মকর রাশির যে জাতকরা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন, তাঁরা কোনও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারেন। এর দ্বারা লাভন্বিত হবেন। পরিচিত ব্যক্তির কাছ থেকে টাকা ধার নেওয়ার পরিকল্পনা করে থাকলে সহজে পেতে পারেন। পারিবারিক দায়িত্ব পূরণ হবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ধর্মীয় স্থানের যাত্রায় যেতে পারেন।

রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ: ভাগ্য আজ ৬২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। মা-বাবার আশীর্বাদ গ্রহণ করুন।

কুম্ভ রাশিফল​:  ​কুম্ভ রাশির জাতকরা সন্তানের স্বাস্থ্য সমস্যার কারণে দৌড়ঝাপ করবেন। ব্যয় হবে। সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা আপাতত বাতিল করুন। বিবাদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। তা না-হলে আইনি জটিলতা দেখা দিতে পারে। ব্যবসায়িক জটিলতার সমাধানের জন্য কোনও প্রভাবশালী ব্যক্তির পরামর্শ নেবেন।

রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ: আজ ৮৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। লক্ষ্মীর পুজো করুন।

মীন রাশিফল​:  মীন রাশির জাতকরা পরিজদের সঙ্গে স্বল্প দূরত্বের যাত্রায় যেতে পারেন। মা-বাবার পরামর্শ ও আশীর্বাদের দ্বারা যে কাজ করবেন, তা সার্থক প্রমাণিত হবে। সন্ধ্যা নাগাদ বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবেন। এ সময়ে কিছু তথ্য পাবেন। জীবনসঙ্গীর জন্য উপহার পেতে পারেন। ব্যবসায়িক পরিকল্পনা বাতিল করুন।

রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ: আজ ৯১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। মাছকে আটারগুলি খাওয়ান।

ট্যাগ ১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্যআপনার ভাগ্য আপনার সাথেআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকিভাবে ভাগ্য পক্ষে থাকবেকিভাবে ভাগ্য সঙ্গে থাকবেকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার কৌশলভাগ্য সাথে রাখার উপায়ভাগ্য সাথে রাখার কৌশলমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশি অনুসারে ভাগ্য বদলে পরামর্শরাশিফলশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।