× Banner
সর্বশেষ
বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই – বিমানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় সড়ক দূর্ঘটনায় আহত সেবিকা প্রশিক্ষণ ইন্সিটিটিউটের ড্রাইভারের মৃত্যু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা শহরতলীর পুলিশ লাইন সংলগ্ন বাঁশতলা এলাকায় গতকাল সোমবার সন্ধ্যায় সড়ক দূর্ঘটনায় আহত মাগুরা সদর হাসপাতালের সেবিকা প্রশিক্ষণ ইন্সিটিটিউটের ড্রাইভার রবিউল ইসলাম আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

মাগুরা সদর হাসপাতাল সূত্রে জানা যায়- গতকাল সন্ধ্যায় সেবিকা প্রশিক্ষণ ইন্সিটিটিউটের ড্রাইভার রবিউল ইসলাম বাই সাইকেলে যোগে পুলিশ লাইনের দিকে যাচ্ছিলেন। পথে বাঁশতলা এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা দ্রতগামী একটি মহেন্দ্র তাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

এ সময় গুরুতর আহত রবিউলকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।


এ ক্যটাগরির আরো খবর..