× Banner
সর্বশেষ
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী

ডেস্ক

আজ ২৪ নভেম্বর বৈদিক জ্যোতিষে ১২টি রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
আজকের রাশিফল, রাশিফল, শুক্রবারের রাশিফল, শনিবারের রাশিফল, রবিবারের রাশিফল, সোমবারের রাশিফল, মঙ্গলবারের রাশিফল, বুধবারের রাশিফল, বৃহস্পতিবারের রাশিফল, জেনে নিন রাশিফল, জ্যোতিষ শাস্ত্র, আজকের দিনের রাশিফল, ১২টি রাশির রাশিফল, জ্যোতির্বিজ্ঞান গণনা, জ্যোতিষির গণনা, এস্ট্রোলজার, মাসিক রাশিফল, মেষ রাশি, বৃষভ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, বৈদিক জ্যোতিষে গণনা, আজকের ভবিষ্যদ্বাণী,এবছরের রাজা মঙ্গল, মন্ত্রী শুক্র, জলাধিপতি চন্দ্র, শষ্যাধিপতি বৃহস্পতি
গ্রহ-নক্ষত্রের এমন প্রভাবের ফলে সমস্ত রাশির জীবনে সুখ-দুঃখ লেগে থাকবে। কোন রাশির সময় ভালো, কাদের সতর্ক থাকতে হবে, সে সবই জেনে নিন এখানে।

আজ ২৪ নভেম্বর বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। জেনে নিন প্রত্যেক রাশির আলাদা-আলাদা ফলাফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়।

মেষ রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। বিশেষ করে হার্টের রোগীরা কফির অভ্যাস পরিত্যাগ করুন। প্রাচীন কোনো জিনিস অথবা গয়নায় বিনিয়োগ করলে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। একজন বন্ধুর কাছ থেকে আজ আপনি কোনো কাজে দারুণ সাহায্য পাবেন। আপনার নতুন কোন পরিকল্পনা অথবা উদ্যোগ সম্পর্কে আজ সবাই উৎসাহিত হবেন। বাড়িতে আজ একটি ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ  শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য বিধবাদের প্রতি সহানুভূতিশীল হন।

বৃষ রাশি: কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সতর্ক হন এবং সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। পরিবারের সদস্যদের হাসিখুশি মনোভাব আজ বাড়ির পরিবেশকে উজ্জ্বল করে তুলবে। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ কর্মক্ষেত্র থেকে একদিনের ছুটি নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ প্রেমের জীবন সুমধুর করে তুলতে অন্ধ ব্যক্তিদের সেবা করুন।

মিথুন রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। শিশুদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে কাটবে। পাশাপাশি, কোনো কাজে আজ আপনি সহকর্মীদের কাছ থেকে সাহায্য পাবেন। আপনি যদি বাড়ি থেকে দূরে কোথাও চাকরি করেন সেক্ষেত্রে আজ সমস্ত কাজ শেষ করে পরিবারের সদস্যদের সাথে ফোনে কথা বলবেন। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ প্রেমের জীবন সুখকর করে তুলতে ভালোবাসার মানুষটিকে একজোড়া সাদা হাঁস উপহার দিন।

কর্কট রাশি: শরীরকে সুস্থ রাখতে আজ অবশ্যই কিছুটা বিশ্রাম নিন। অত্যাধিক অর্থব্যয় থেকে আজ বিরত থাকুন। কোনো কাজে আজ আপনি বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। প্রেমের জন্য আজকের দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনার আজ কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সাথে আপনি আজ অনেকটা সময় অতিবাহিত করবেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ আর্থিক দিক থেকে উন্নতির জন্য মহিলাদের সম্মান করুন।

সিংহ রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখতে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে কোনো চমকের সম্মুখীন হবেন। ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ আপনি অর্ধাঙ্গিনীর সাথে আর্থিক বিষয় সম্পর্কে আলোচনা করতে পারেন। অতীতের কোনো পরিচিত ব্যক্তির সাথে আজ আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ প্রেমের সম্পর্ককে সুখকর করে তুলতে কুকুরকে বাটিভর্তি দুধ খাওয়ান।

কন্যা রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত কাজ সম্পন্ন করে ফেলতে পারবেন। যার ফলে আপনার কাছে কিছুটা অবসর সময় থাকবে। পরিবারের একজন প্রবীণ সদস্যের কাছ থেকে আজ আপনি অর্থ সঞ্চয় এবং আর্থিক লেনদেন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যেগুলি আপনাকে লাভবান করে তুলবে। বিদেশে থাকেন এমন একজন আত্মীয়ের কাছ থেকে আজ আপনি কিছু উপহার পাবেন। প্রেমিক-প্রেমিকারা আজ তাঁদের পরিবারের সদস্যদের অনুভূতির প্রতি সহানুভূতিশীল হবেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ আর্থিক দিক থেকে উন্নতির জন্য স্রোতযুক্ত জলে পেঁয়াজ বা রসুনের গুচ্ছ নিক্ষেপ করুন।

তুলা রাশি: কোনো কাজে আজ আপনি বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও আপনার অভিজ্ঞতা এবং সঠিক জ্ঞানকে কাজে লাগিয়ে সামগ্রিক পরিস্থিতি সামলাতে পারবেন। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। পাশাপাশি, আজ আপনি একটি পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতে পারেন। কর্মক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে কাজ করুন। পাশাপাশি, মদ্যপান এবং ধূমপানের মতো বদভ্যাস পরিত্যাগ করুন। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য চাল, দুধ, চিনি দিয়ে পায়েস বানিয়ে বয়স্কা মহিলাদের খাওয়ান।

বৃশ্চিক রাশি: সন্তানদের স্বাস্থ্যের প্রতি আজ অবশ্যই নজর দিন। কোনো আজ আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পাবেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি আজ খুব সহজেই নতুন কিছু জিনিস শিখতে পারবেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ পরিকল্পনামাফিক আপনার সমস্ত কাজ সম্পন্ন হবে। প্রিয়জনদের সাথে দিনটি খুব একটা খারাপ কাটবে না।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ আর্থিক দিক থেকে উন্নতির জন্য অনন্তমূলের শিকড় লাল কাপড়ে বেঁধে নিজের কাছে রাখুন।

ধনু রাশি: আপনার ঝগড়ুটে মনোভাবকে আজ নিয়ন্ত্রণে রাখুন। নাহলে আপনি কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনি আজ কোনো পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পাশাপাশি, আজ আপনি অর্থ সঞ্চয় এবং আর্থিক লেনদেন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ শারীরিক দিক থেকে উন্নতির জন্য সাদা রঙের গরুকে রুটি খাওয়ান।

মকর রাশি: আর্থিক দিক থেকে আজ অযথা কোনো চিন্তা করবেন না। কারণ আজ আপনি যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। শারীরিক দিক থেকেও আজ আপনি সুস্থ থাকবেন। বন্ধুদের সাথে আজ আপনি কোনো বিনোদনমূলক কাজকর্মে যুক্ত থাকতে পারেন। আজ নিজে থেকে কোনো বিতর্কে জড়িয়ে পড়বেন না। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির জন্য দরিদ্র কন্যাদের দুধের প্যাকেট দান করুন।

কুম্ভ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি অবশ্যই ভালো। পাশাপাশি, আজ আপনি ঋণমুক্ত হতে পারেন। ঘনিষ্ঠ আত্মীয় অথবা বন্ধুদের কাছ থেকে আজ আপনি একটি সুখবর পাবেন। যেটি আপনার মন ভালো করে দেবে। প্রেমের জীবনে কোনো চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে কাজ করুন। আজ নিজে থেকে কোনো বিতর্কে জড়িয়ে পড়বেন না। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য দুধ, দই, কর্পূর ও সাদা রঙের ফুল দান করুন।

মীন রাশি: যাঁরা এতদিন পর্যন্ত অযথা অর্থব্যয় করে আসছিলেন তাঁরা আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়টিকে কাজে লাগিয়ে আপনি শরীরচর্চা করতে পারেন। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথে করুন। বাড়িতে আজ হঠাৎ করেই অতিথিদের আগমন ঘটতে পারে। যার ফলে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ আর্থিক দিক থেকে উন্নতির জন্য রাত্রিবেলায় উনুনের আগুন দুধ দিয়ে নিভিয়ে দিন।


এ ক্যটাগরির আরো খবর..