× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

আজ ২৩ নভেম্বর সোমবার দেখে নিন আপনার রাশিফল

Kishori
হালনাগাদ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
https://thenewse.com/wp-content/uploads/Horoscope.jpg

আজ কোন রাশির ব‍্যক্তিদের জীবনের সমস্ত সমস্যার হতে চলেছে সমাধান। তাই আর একদমই দেরী না করে চটপট দিনের শুরুতে দেখে নিন আপনার রাশিফল।

মেষঃ যে কোন কাজে মাথা ঠান্ডা রাখুন। স্ত্রীর কোন কাজে বিরক্ত হতে পারেন। আজকের দিনে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিবাহের যোগ রয়েছে।

বৃষঃ নিজের গোপন কথা স্ত্রীর সঙ্গে শেয়ার করার আগে একবার ভাবুন। কাজের জায়গায় সাফল্য লাভ হতে পারে। আজকের দিনে আপনার শরীর সুস্থ থাকবে। ব‍্যস্ততার মধ্যেও সময় বের করে বাচ্চাদের সঙ্গে সময় কাটান। ভালোবাসার মানুষের সঙ্গে ভ্রমণের সময় পোশাকের প্রতি গুরুত্ব দিন।

মিথুনঃ কোন খাতে বিনিয়োগের পূর্বে সবদিক ভালো করে বিবেচনা করে নিন। অতিরিক্ত চিন্তা থেকে দূরে থাকুন। মানুষের সঙ্গে কথা বলার আগে ভাবনা চিন্তা করে নেবেন। গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন।

কর্কটঃ নিজের আয় বুঝে ব‍্যয় করুন। কাজের চাপ থাকায় আপনি বিরক্ত বোধ করতে পারেন। সময় বের করে ভালোবাসার মানুষের সঙ্গে ভ্রমণে যেতে পারেন। বন্ধুরা আপনাকে সাহায্য করতে পারে।

সিংহঃ আজকে কোন ব‍্যক্তিকে ঋণ দিয়ে আপনি আর্থিক দিক থেকে দুর্বল হয়ে পড়বেন। পরিস্থিতি যাই হোক না কেন, আপনি মাথা ঠাণ্ডা রাখবেন। আজ ম‍্যাগাজিন পড়তে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে সমস্যা মিটিয়ে নিন।

কন্যাঃ বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে পারেন। শরীর আজকের দিনে আপনার সুস্থই থাকবে। বন্ধুদের সঙ্গে সময় কাটাতে গিয়ে এই রাশির ছাত্রছাত্রীরা পড়াশোনাকে নষ্ট করো না। ভালোবাসার মানুষের থেকে আজ চমকপ্রদ কিছু পাবেন।

তুলাঃ পরিবারের সকলকে কাজে সাহায্য করুন। অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পেয়ে প্রভূত অর্থের অধিকারী হবেন। ব‍্যস্ততার মধ্যেও নিজের জন্য সময় পাবেন। বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন।

বৃশ্চিকঃ আজকের দিন আপনার জন্য হাসি মজার হতে চলেছে। আপনি আজকে সকলের প্রসংশা পাবেন। আজ প্রেমের সুযোগ হাতছাড়া করলে, সারাজীবন পস্তাতে হবে।

ধনুঃ আজকের দিনে কারো সঙ্গে কথা বলার আগে ভাবনা চিন্তা করে নেবেন। ভালোবাসার মানুষের সঙ্গে বচসার যোগ রয়েছে। বদ অভ্যাস ত্যাগ করুন।

মকরঃ এই রাশির ব‍্যক্তিরা নিজেদের শারীরিক ওজনের দিকে নজর রাখুন। ভালোবাসার মানুষের সঙ্গে ভ্রমণের সময় পোশাকের প্রতি গুরুত্ব দিন। নিজের গুরুত্বপূর্ণ জিনিসের বিষয়ে যত্নবান হোন, নাহলে তা চুরি যেতে পারে। এমন কোন কাজে জড়াবেন না, যেখানে ঝুঁকি রয়েছে।

কুম্ভঃ কাছের মানুষের থেকে উপহার পেতে পারেন। নিজের সম্পত্তির প্রতি নজর দিন। নাহলে তা চুরি যেতে পারে। মদ‍্যপান, ধূমপান থেকে দূরে থাকুন। নিজের কাজের, প্রতিভার প্রকাশ ঘটানোর সুযোগ পাবেন।

মীনঃ সকলের সঙ্গে নিজের সমস্যা ভাগ করে নেওয়ায় আপনার মাথা যন্ত্রণা হতে পারে। নিজের অনুভূতি সংযত রাখুন। পুরোনো জিনিস ফিরে পেয়ে, ছেলেবেলার স্মৃতিচারণ করবেন। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..