আজ ২২ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার দিনের রাশিফল

আজ ২২ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার দিনের রাশিফল
কোন রাশির বুধবার কেমন কাটবে

আজ ২২ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার দিনের রাশিফল (Horoscope Today) চন্দ্র দিন-রাত মীন রাশিতে সঞ্চার করবে। চন্দ্রের এই সঞ্চারের ফলে মীন রাশিতে অসাধারণ শুভ যোগ তৈরি হচ্ছে। চন্দ্র ও বৃহস্পতি মিলে আজ গজকেশরী যোগ তৈরি করছে। আবার চন্দ্র ও শুক্র ধন যোগের নির্মাণ করেছে। কারণ শুক্রও এ সময়ে মীন রাশিতে উপস্থিত। অন্য দিকে আজ উত্তরাভাদ্রপদ নক্ষত্রের প্রভাব থাকবে। এর ফলে আজকের দিনটি মীন ও কর্কট-সহ একাধিক রাশির জাতকদের জন্য লাভ ও আনন্দ প্রদানকারী প্রমাণিত হবে। জেনে নিন আজ আপনার দিন কেমন কাটবে।

আজ মেষ রাশিফল (Aries Horoscope): আজ মেষ রাশির জাতকরা মিশ্র ফলাফল লাভ করবেন। দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে। বন্ধুদের সঙ্গে কোনও দীর্ঘযাত্রায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন। কোনও বরিষ্ঠ আধিকারিকের সঙ্গে কথা কাটাকাটি হলে আপনারই ক্ষতি হবে। তাই নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। নতুন সম্পর্ক গড়ে ওঠায় ভাগ্য চমকাবে। সামাজিক সম্মান লাভ করবেন এই রাশির জাতকরা।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ আজ ৯০ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। দরিদ্রদের বস্ত্র ও ভোজন দান করুন।

বৃষ রাশিফল (Taurus Horoscope): ​বৃষ রাশির জাতকদের দিনটি ভালো-খারাপের মধ্য দিয়ে কাটবে। নতুন পরিকল্পনায় মনোনিবেশ করুন। এর ফলে আকস্মিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের অধিক পরিশ্রম করতে হবে। আবার এই রাশির সরকারি কর্মচারীদের বরিষ্ঠ আধিকারিকদের রাগ সহ্য করতে হতে পারে। সন্ধ্যা নাগাদ সামাজিক সম্পর্কের ফলে লাভান্বিত হবেন।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ ভাগ্য ৭৯ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। হলুদ কাপড়ে ছোলা ও গুড় বেঁধে বিষ্ণু মন্দিরে নিবেদন করুন।

মিথুন রাশিফল (Gemini Horoscope): মিথুন রাশিরমিথুন রাশির জাতকরা আজ ভাগ্যের সঙ্গ পাবেন। চাকরি ও ব্যবসায়িক মামলা সমাধান হতে পারে। কোনও ব্যবসা ছোট বা বড় নয়। আপনার মনে এমন কোনও চিন্তা থাকলে তা দূরে সরিয়ে রেখে কাজে মনোনিবেশ করুন। রাতেরবেলা বন্ধু ও আত্মীয়দের সঙ্গে হাসিঠাট্টা করে সময় কাটাবেন। মুনাফা অর্জন করতে পারবেন। এর ফলে আপনার মনে আনন্দ থাকব ও আর্থিক পরিস্থিতি মজবুত হবে।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ ভাগ্য ৮২ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। শিব চালিসা পাঠ করুন।

কর্কট রাশিফল (Cancer ​Horoscope): ​কর্কট রাশির জাতকদের আজকের দিনটি ব্যস্ততায় কাটবে। নিজের কাজে অত্যন্ত ব্যস্ত থাকবেন। কোনও বিরোধীর আলোচনায় কান দেবেন না। আনন্দ সহকারে নিজের কাজ করুন, এর ফলে ভবিষ্যতে সাফল্য লাভ করতে পারবেন। সামাজিক পরিসরে মেলামেশা বৃদ্ধি করবেন। এর ফলে মান-সম্মান বৃদ্ধি পাবে। মনে আনন্দ থাকবে।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ  আজ ৬৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। বিষ্ণুকে বেসনের লাড্ডু নিবেদন করুন।

সিংহ রাশিফল (Leo Horoscope): সিংহ রাশির জাতকদের জন্য় আজকের দিনটি অনুকূল নয়। কোনও অচেনা ব্যক্তির সঙ্গে ঋণের লেনদেনের পরিকল্পনা করে থাকলে তা বাতিল করে দিন, কারণ এর ফলে আপনার লোকসান হতে পারে। দুঃখ ও চিন্তায় মনে হতাশা থাকবে। পরিশ্রমের পর নতুন অভিজ্ঞতা অর্জন করবেন। সামাজিক দায়িত্ব বৃদ্ধি পাবে।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ ভাগ্য ৭৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বিষ্ণুর পুজো করুন।

কন্যা রাশিফল (Virgo Horoscope): কন্যা রাশির জাতকদের আজকের দিনটি অত্যন্ত সহজে কেটে যাবে। পারিবারিক সমস্যার সমাধান হবে। রাজকীয় সাহায্য লাভ করবেন। সূর্যাস্তের সময়ে আকস্মিক লাভ হবে। সুখ-সমৃদ্ধি ও পারিবারিক মাঙ্গলিক কাজে আত্মীয়দের সহযোগিতা লাভ করবেন। সৃজনশীল কাজে ব্যস্ত থাকবেন। প্রতিকূল পরিস্থিতিতে রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে, তা না-হলে লোকসান সম্ভব। কর্মক্ষেত্রে আপনার একাগ্রতার ফলে লাভান্বিত হতে পারেন।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ আজ ৮৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গ দেবে। সাদা চন্দনের তিলক লাগান ও তামার লোটায় শিবকে জল নিবেদন করুন।

তুলা রাশিফল (Libra Horoscope): তুলা রাশির জাতকরা আজ প্রয়োজনাতিরিক্ত উচ্চাকাঙ্খী হবেন, যার ফলে সমস্যা সৃষ্টি হবে। আবার এই সমস্যার সমাধান না-পাওয়ায় মন অশান্ত থাকবে। এর ফলে হতাশ হবেন। কাছের বা দূরের যাত্রার সম্ভাবনা প্রবল হতে পারে। আপাতত এই যাত্রা স্থগিত হতে পারে। বাড়িতে কোনও কাজ চলতে থাকলে, তাতেই ব্যস্ত থাকবেন।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ ৮৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে। গণপতিকে দূর্বা নিবেদন করুন।

​বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope): বৃশ্চিক রাশির জাতকরা আজ ভাগ্যের সঙ্গ পাবেন না। সারাদিন বিশেষ কিছু করতে ব্যস্ত থাকবেন। আধিকারিকদের সঙ্গে ভালো সামঞ্জস্য থাকবে। হতাশাজনক চিন্তাভবানা এড়িয়ে যান। সন্ধ্যা নাগাদ প্রচুর আনন্দ উপভোগ করবেন। কারণ সন্তানের তরফে হঠাৎই সুসংবাদ পেতে পারেন।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ  আজ ৮৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। প্রতি রাতে কুকুরকে শেষ রুটি খাওয়ান।

ধনু রাশিফল (Sagittarius Horoscope): ধনু রাশির জাতকরা আজ ভাগ্যের সঙ্গ পাবেন। আপনার ভাগ্যের তারা চরমে থাকবে। কোনও বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে নিজের আটকে থাকা সমস্ত টাকা লাভ করতে পারবেন। ধর্ম ও আধ্যাত্মিকতার পথে যত এগোবেন, আপনার বিশ্বাস ততই মজবুত হবে। প্রতিদিনের কাজে গাফিলতি করবেন না। তা না-হলে লোকসান সম্ভব। চাকরিজীবীদের দৌড়ঝাপ করতে হবে।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ ভাগ্য আজ ৮০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। শনির দর্শন করুন ও তাঁকে তেল নিবেদন করুন।

মকর রাশিফল (Capricorn Horoscope):  মকর রাশির জাতকদের আজকের দিনটি ব্যস্ততায় কাটবে। অতিথি আগমনের ফলে ব্যয় বাড়বে। কর্মক্ষেত্রে বরিষ্ঠ আধিকারিকের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। তবে দাম্পত্য জীবনে ভালোবাসা থাকবে। পরাক্রম বৃদ্ধি হবে এর ফলে শত্রুর মনোবল ভাঙবে।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ  ভাগ্য আজ ৯০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। চন্দনের তিলক লাগান।

কুম্ভ রাশিফল (Aquarius Horoscope):  কুম্ভ রাশির জাতকরা আজ ভাগ্যের সঙ্গ পাবেন। জমি ক্রয় ও স্থান পরিবর্তনের সংযোগ তৈরি হচ্ছে। এর ফলে মনে আনন্দ থাকবে। সাংসারিক সুখ-সুবিধা ও পারিবারিক প্রয়োজনীয়তার জিনিস ক্রয় করতে পারেন। ভাগ্যের সঙ্গ পাবেন। প্রভাবের মাধ্যমে সাফল্য লাভ করবেন।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ ৭৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। ব্রাহ্মণকে দান করুন।

মীন রাশিফল (Pisces Horoscope):  মীন রাশির জাতকরা আজ উৎসাহিত ও আনন্দিত থাকবেন। সন্তানের তরফে আনন্দিত থাকবেন। পাশাপাশি তাঁদের সমস্যার সমাধান করতে পারবেন। কোনও প্রতিযোগিতায় জয় লাভ করতে পারেন। কোনও বিশেষ উপলব্ধির ফলে মনে আনন্দ থাকবে। আবহাওয়া পরিবর্তনের ফলে স্বাস্থ্য দুর্বল হতে পারে। তাই স্বাস্থ্যের যত্ন নিন। পরিজনদের সঙ্গে আনন্দে সময় কাটান। আর্থিক বিষয়ে ভাগ্যের জোরে লাভান্বিত হবেন।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ  আজ ৯৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। পার্বতী ও উমার পুজো করুন।

১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবার দিনের রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনামকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।