পৃথক পৃথক রাশি ভেদে রাশিফলও ভিন্ন হয়। আজ ২২ জানুয়ারি শুক্রবার জেনে নিন কেমন কাটবে আপনার আজকের গোটা দিন।
মেষঃ এই রাশির ব্যক্তিরা তাদের বাচ্চাদের পড়াশুনার দিকে বিশেষ মনোযোগ দিন। আজকের দিনে পরিবারে খুশির খবর আসতে পারে। বিবাহিত জীবনে সেরা দিন হবে। অচেনা ব্যক্তিদের অনুরোধে বিনিয়োগ করা অর্থের থেকে আজকের দিনে অনেক লাভবান হবেন।
বৃষভঃ কাছের বন্ধু এবং পরিবারের সকলের সঙ্গে আনন্দে থাকুন। চোখের সমস্যা রয়েছে যাদের, তারা বেশি ধূলোবালির জায়গায় যাবেন না। ভালোবাসার সঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান সঙ্গীর অসুস্থ শরীরের কারণে ভেস্তে যেতে পারে। আজকের দিনে বাসস্থানে বিনিয়োগ ক্ষতির কারণ হতে পারে।
মিথুনঃ বাড়িতে অনেক কাজের চাপে মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন। আজকের দিনে আবারও স্ত্রীয়ের প্রেমে পড়বেন। আজ আপনার ভাই বা বোন আপনার থেকে অর্থ ঋণ নিতে পারে। তাদেরকে ঋণ দিতে গিয়ে আপনার আর্থিক অবস্থা খারাপ হয়ে যাবে।
কর্কটঃ ব্যস্ত সিডিউলের মধ্যেও নিজের জন্য সময় বের করতে পারবেন। বিপরীত লিঙ্গের ব্যক্তির সাহায্যে চাকরিতে উন্নতি হবে। আজকের দিনে নিজের আশেপাশে বিশেষ পরিবর্তন করতে পারেন। শরীরের কথা ভেবে দূরে ভ্রমণ না করাই মঙ্গল।
সিংহঃ আজকের দিনে ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটাবেন। শরীর অসুস্থ থাকায় কাজে মন দিতে পারবেন না। বন্ধুরা বাড়িতে এলে তাদের সঙ্গে সময় কাটাতে গিয়ে মদ্যপান, ধূমপান থেকে দূরে থাকুন। কোন খাতে বিনিয়োগের পূর্বে ভালো করে চিন্তা ভাবনা করে নেবেন এবং অবশ্যই খোঁজ নিয়ে নেবেন।
কন্যাঃ আজকের দিনে নিজেকে প্রমাণ করতে গিয়ে ভালোবাসার মানুষের সঙ্গে ঝামেলা হতে পারে। আজ শত ব্যস্ততার মধ্যেও শরীর সুস্থ থাকবে। কাজের জায়গায় সব ঠিকঠাক থাকায় আপনার মেজাজ ভাল থাকবে। আপনার সঙ্গে থাকা ব্যক্তি আপনার কাজকর্মে অতিষ্ঠ হতে পারেন।
তুলাঃ কাছের মানুষে থেকে দূরে থাকলে, আজকে রাতে তাঁর সঙ্গে ফোনে কথা বলতে পারেন। আজকের দিনে নিজের আনন্দের জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোবার চেষ্টা করুন। বিবাহিত জীবনে সেরা দিন হবে আজকে। আজ এই রশির ব্যক্তিদের নতুন বন্ধু হতে পারে।
বৃশ্চিকঃ আপনার সঙ্গে থাকা ব্যক্তি আপনার কাজকর্মে অতিষ্ঠ হতে পারেন। আজ কোন বিষয়ে সিদ্ধান্ত নিয়ে উত্তেজিত হতে পারেন। অন্যদের থেকে বাঁধা পেলেও, আজকের দিনে বিনিয়োগে লাভ হবে। বাড়ি থেকে দূরে থেকে পড়শুনা করলে, যারা আপনার সময় নষ্ট করেন, তাদের থেকে দূরে থাকুন।
ধনুঃ আপনার মিষ্টি স্বভাব আপনাকে অনুষ্ঠানের কেন্দ্রে রাখবে। বিবাহিত জীবনের সেরা দিন হবে। নিজের একগুঁয়েমিতা দূর করে সকলের সঙ্গে মিশতে শিখুন। পরিবারের ছোট সদস্যকে নিয়ে শপিং-এ যেতে পারেন। অন্যদের সাহায্য ছাড়াও আজকের দিনে অর্থ উপার্জন করতে পারবেন।
মকরঃ অফিস থেকে ঘরে ফিরে আজকে নিজের ইচ্ছে মত কাজ করতে পারেন। মাঝে মধ্যে শরীর চর্চা করা খুবই উপকারি। চারপাশের মানুষের কাজকর্মে আপনার সঙ্গীনি আবারও আপনার প্রেমে পড়ে যাবেন। আজকের দিনে নিজের আশেপাশে বিশেষ পরিবর্তন করতে পারেন।
কুম্ভঃ পরিবারের অনুষ্ঠানের কেন্দ্র হবেন আপনি। কাজের জায়গায় আজকে একটি সুন্দর দিন হবে। পুরনো অসুস্থতা থেকে আজকের দিনে মুক্তি পেতে পারেন। ফেলে রাখা অসম্পূর্ণ কাজ আজকের দিনে শেষ করুন। আজকের দিনে অর্থ উপার্জনের সুযোগ থাকবে আপনার কাছে।
মীনঃ নতুন প্রকল্পের বিষয়ে বাবা মায়ের সম্মতি নিয়ে নিন। রাতে ফেরার সময় সাবধানে গাড়ি চালাবেন। জীবনের সমস্যা নিয়ে বেশি ভাববেন না। আজকের দিনে আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন। কাজের জায়গায় খুব ভালো দিন হবে আজকে। অতীতে ধার দেওয়া অর্থ আজকের দিনে ফেরত পেতে পারেন।





