× Banner
সর্বশেষ
সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ,লবণাক্ত জনপদে কৃষিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব লক্ষ্মীপুরে উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৬০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ নড়াইলে পুলিশের অভিযানে হত্যা মামলার পালাতক আসামি গ্রেফতার ডাসারে কলেজে চুরি করতে এসে ধরা পড়লো চোর মহেশপুরে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, ককটেল বিস্ফোরন ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি

ডেস্ক

আজ ১৮ অক্টোবর বৈদিক জ্যোতিষে ১২টি রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

Kishori
হালনাগাদ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
আজকের রাশিফল
কোন রাশির বুধবার কেমন কাটবে

আজ ১৮ অক্টোবর বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। জেনে নিন প্রত্যেক রাশির আলাদা-আলাদা ফলাফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

মেষ রাশি: আর্থিক দিক থেকে আজ আপনাকে সচেতন থাকতে হবে। বাড়ির পরিবেশে কোনো পরিবর্তন করার আগে আজ অবশ্যই সতর্ক হন। পাশাপাশি, পরিবারের সদস্যদের কাছ থেকে সম্মতি পেয়েছেন কিনা সেই বিষয়টিতে নজর দিন। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। এই রাশির ব্যবসায়ীদের আজ সতর্ক থাকতে হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  আর্থিক অবস্থার উন্নতির জন্য লকারে অল্প বাসমতি চাল ও রুপো রেখে দিন।

বৃষ রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করুন। নাহলে আপনি কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি অবশ্যই ভালো। প্রেমের জীবনে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটি আপনি টিভিতে কোনো অনুষ্ঠান দেখার মাধ্যমে অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  প্রেমের জীবনকে স্মরণীয় করে রাখতে ভালোবাসার মানুষটিকে লাল বা কমলা রঙের উপহার দিন।

মিথুন রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কারণ, অর্থ সংক্রান্ত বিষয়ে গ্রহ এবং নক্ষত্রের স্থান আজ আপনার পক্ষে অনুকূল বলে মনে হচ্ছে না। আপনি আজ এমন একটি সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন যেখানে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরে আজ আপনি নিজের পছন্দমতো সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য সর্ষের তেলে নিজের প্রতিচ্ছবি দেখে সেই তেল দিয়ে আটার তৈরি খাবার বানিয়ে তা পাখিদের খাওয়ান।

কর্কট রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। বিশেষ করে হার্টের রোগীদের জন্য কফির অভ্যাস পরিত্যগের জন্য এটি সঠিক সময়। পরিবারের হিতসাধনে কঠোর পরিশ্রম করুন। প্রেমের জীবনে কোনো চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ কিছুটা সময় বের করে নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করবেন। যার ফলে আপনার মধ্যে একটি ইতিবাচক পরিবর্তন আসবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য প্রতিদিন সাদা রঙের পোশাক পরিধান করুন।

সিংহ রাশি: কোথাও সঠিকভাবে অর্থ বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে কাজ দ্রুত শেষ করে আজ আপনি বাড়িতে পৌঁছে নিজের মতো করে সময় অতিবাহিত করবেন। এই রাশির পড়ুয়াদের আজ পড়াশোনার প্রতি আরও বেশি সতর্ক হতে হবে এবং অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকতে হবে। প্রেমের জন্য দিনটি অবশ্যই ভালো। কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে আজ আপনার অর্ধাঙ্গিনীর সাথে মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  প্রেমের জীবন সুখকর করে তুলতে কোনো পশুর প্রতি হিংসা প্রদর্শন করবেন না। পাশাপাশি, নিরামিষ খাবারের প্রতি আকৃষ্ট হন।

কন্যা রাশি: ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ থেকেই আপনি অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হবেন। আপনি আজ আপনার উপস্থিত বুদ্ধি এবং বিচক্ষণতাকে কাজে লাগিয়ে কোনো সমস্যার সমাধান করে ফেলতে পারেন। গৃহপ্রবেশের পক্ষে আজকের দিনটি ভালো। যাঁরা সৃজনশীল কাজের সাথে যুক্ত রয়েছেন তাঁদের সাথে আপনার যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য সবুজ রঙের পোশাক পরিধান করুন।

তুলা রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। বিশেষ করে উচ্চ রক্তচাপের রোগীরা আজ সতর্ক থাকুন। কোনো অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আজ আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ নিজে থেকে কোনো ঝামেলায় জড়িয়ে পড়বেন না। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। কোনো নতুন প্রকল্পে যুক্ত হওয়ার আগে আজ অবশ্যই বারংবার ভেবে দেখুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  ব্যবসায়িক ক্ষেত্রে এবং কেরিয়ারে উন্নতির জন্য কোনো ধর্মীয় স্থানে দান-ধ্যানের সাথে যুক্ত থাকুন।

বৃশ্চিক রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। আজ আপনাকে সেইসব বন্ধুদের কাছ থেকে দূরে থাকতে হবে যাঁরা অর্থ ধার নিয়ে আর তা ফেরত দেন না। আত্মীয়দের সাথে আজ আপনার কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার কোনো ভালো কাজের পরিপ্রেক্ষিতে সহকর্মীদের কাছ থেকে প্রশংসা পাবেন। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  আর্থিক দিক থেকে উন্নতির জন্য কোনো ধর্মীয় স্থানে কালো-সাদা তিলের দানা ও সাত রকমের শস্য অর্পণ করুন।

ধনু রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি অবশ্যই ভালো। শরীরের প্রতি আজ যত্নশীল হন। বিশেষ করে শারীরিকভাবে সুস্থ থাকার জন্য নিয়মিতভাবে শরীরচর্চা করুন। বন্ধুবান্ধবদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। ভালোবাসার মানুষটির কাছ থেকে আজ আপনি একটি সুন্দর বার্তা পেতে পারেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। প্রতিটি কাজ আজ ঠান্ডা মাথায় করার চেষ্টা করুন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য দুস্থ পড়ুয়াদের পড়াশোনার সামগ্রী দান করুন।

মকর রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি অবশ্যই ভালো। শারীরিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। বাড়ির চারপাশে আজ আপনি কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে পারেন। প্রেমের জীবনে আজ সচেতন থাকুন। এই রাশির জাতক-জাতিকাদের আজ নিজের জন্য কিছুটা সময় বের করা প্রয়োজন। সেইসময়ে নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করার চেষ্টা করুন। এর ফলে আপনার মধ্যে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য ভোরবেলায় সূর্য প্রণাম করুন।

কুম্ভ রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। তাড়াহুড়ো করে আজ কোথাও বিনিয়োগ করবেন না। নাহলে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনি যদি আজ একটি পার্টির পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে আপনার সবথেকে ভালো বন্ধুদের সেখানে আমন্ত্রণ জানান। কারণ, তাঁরা কোনো কাজে আপনাকে উৎসাহ প্রদান করবেন। সামগ্রিকভাবে আজকের দিনটি ভালোভাবেই কাটবে। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য সপ্তমুখী রুদ্রাক্ষ পরিধান করুন।

মীন রাশি: শরীর নিয়ে আজ অযথা কোনো চিন্তা করবেন না। কারণ, আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। পাশাপাশি, আজ আপনি কোনো খেলাধূলার প্রতি আকৃষ্ট হবেন। বাড়িতে আজ অপ্রত্যাশিতভাবে অতিথিদের আগমন ঘটতে পারে। যার ফলে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। প্রেমের জীবনে আজ কোনো বড় চমকের সম্মুখীন হবেন। ব্যবসায়িক কাজকর্ম আজ অত্যন্ত সতর্কতার সাথে সামলান। অর্ধাঙ্গিনীর সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার জন্য হনুমানজির মন্দিরে মিষ্টি এবং লাড্ডু নিবেদন করুন।


এ ক্যটাগরির আরো খবর..